৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

এনসিপিকে ‘শাপলা’প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই-সারজিস আলম

এনসিপিকে ‘শাপলা’প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই-সারজিস আলম
এনসিপিকে ‘শাপলা’প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই-সারজিস আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 19 অক্টোবর 2025 | আপডেট: 08:50, 18 আগস্ট 2026

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।

 

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সারজিস আলম বলেন, আমরা জানতে চাই, কোন আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন শাপলা প্রতীক কোনো রাজনৈতিক দলকে, বিশেষ করে এনসিপিকে, বরাদ্দ দিতে বাধা সৃষ্টি করছে? দেশের প্রখ্যাত আইনজ্ঞ, বিশ্লেষক ও আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করে আমরা নিশ্চিত হয়েছি। এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। তাই আমরা আইনসম্মতভাবেই আমাদের প্রাপ্ত প্রতীক দাবি করেছি।

 

তিনি অভিযোগ করে বলেন, নিবন্ধনের জন্য আবেদন করার সময়ই আমরা ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম। কিন্তু কয়েক মাস আগে প্রকাশিত প্রতীকের তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়নি। এটি নির্বাচন কমিশনের গাফিলতি, অবহেলা বা খামখেয়ালিপনারই উদাহরণ। আবার প্রভাব বা চাপে থেকেও তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন, যে কারণে যথাযথ সাহস দেখাতে পারেনি।

 

বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম। তিনি বলেন, “যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের ন্যায্য প্রতীক দিতে সাহস দেখাতে পারে না, তাদের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এ কথা জনগণ বিশ্বাস করে না। তারপরও আমরা আশাবাদী, আমরা শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। প্রয়োজনে অন্যায়ের রাজনৈতিক মোকাবিলা করা হবে।

 

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো রাস্তায় নামলেও সাধারণ মানুষ সাড়া দিচ্ছিল না। কিন্তু যখন জনগণ নিজেরাই পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছে, তখনই পরিবর্তনের ধারা শুরু হয়েছে। জনগণ এখন জাগ্রত, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিদান কেউ না দিলে তারা ভবিষ্যতে তার জবাব দিতে জানে।

 

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফয়সাল করিম সোয়েব। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিল সদস্য ডা. আব্দুল আহাদ প্রমুখ।

 

সভায় দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, এনসিপি শাপলা প্রতীক নিয়েই জনগণের আস্থা অর্জন করে নাগরিকদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১