৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

গার্ডিয়ান লাইফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তরুণদের জন্য বীমা সচেতনতা সেমিনার

গার্ডিয়ান লাইফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তরুণদের জন্য বীমা সচেতনতা সেমিনার
গার্ডিয়ান লাইফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তরুণদের জন্য বীমা সচেতনতা সেমিনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 03 নভেম্বর 2025 | আপডেট: 03:23, 31 আগস্ট 2026

[ঢাকা, ২ নভেম্বর ২০২৫] বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া “তারুণ্যের উৎসব: গ্রাহক সেবা পক্ষ ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে তরুণ প্রজন্মের মাঝে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার “তরুণদের জন্য প্রচলিত বীমা পরিকল্প”। এই সেমিনারটি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাননীয় চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), সদস্য (লাইফ), আইডিআরএ; গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, এবং অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, পিএইচডি, ডিন, ব্র্যাক বিজনেস স্কুল, ব্র্যাক ইউনিভার্সিটি।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি আইডিআরএ-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম, তিনি তরুণ প্রজন্মকে বীমা শিল্পে ক্যারিয়ার গড়ে তোলার প্রতি উৎসাহিত করেন এবং বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন,
 

“বাংলাদেশের বীমা খাত দ্রুত বিকাশমান। আমাদের তরুণ প্রজন্ম যদি এই খাতে আগ্রহী হয়, তাহলে তারা উদ্যোক্তা, পেশাজীবী এবং সচেতন নাগরিক হিসেবে বীমার ইতিবাচক প্রভাব সমাজে ছড়িয়ে দিতে সক্ষম হবে।”
 

আইডিআরএ-এর সদস্য (লাইফ) জনাব মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) বলেন, “বীমা একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, যা জীবনের ঝুঁকি হ্রাসের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করে। আমাদের তরুণ প্রজন্মকে এই খাত সম্পর্কে সচেতন করা মানেই ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত একটি সমাজ গঠন করা।”
 

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “জীবনের অনিশ্চয়তার মাঝে বীমা হলো এক দৃঢ় আর্থিক সহায়। এটি শুধু সুরক্ষা নয়, ভবিষ্যতের নিশ্চয়তাও দেয়। তরুণরা যদি এখন থেকেই বীমার গুরুত্ব অনুধাবন করে, তাহলে তারা নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিকেও আরও স্থিতিশীল করতে পারবে।”
 

এছাড়াও, অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, পিএইচডি বলেন, “শিক্ষার্থীরা যদি আর্থিক পরিকল্পনা ও সচেতনতার বিষয়ে এখন থেকেই মনোযোগী হয়, তাহলে তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, প্রস্তুত এবং অর্থনৈতিকভাবে স্বাধীন প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।”
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা বীমা কোম্পানির কার্যক্রম, নীতিমালা ও বিভিন্ন বীমা পলিসির সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। পাশাপাশি, ইন্টার‌্যাকটিভ সেশন ও আলোচনার মাধ্যমে তারা বীমা খাতের বাস্তব প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে পারে।
 

এই উদ্যোগের মাধ্যমে আইডিআরএ, গার্ডিয়ান লাইফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় আশা করছে যে, তরুণ প্রজন্মের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও বীমা শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.