৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

ভারত-ইসরায়েলের মধ্যে বিশাল প্রতিরক্ষা চুক্তি সই

ভারত-ইসরায়েলের মধ্যে বিশাল প্রতিরক্ষা চুক্তি সই
ভারত-ইসরায়েলের মধ্যে বিশাল প্রতিরক্ষা চুক্তি সই
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 06 নভেম্বর 2025 | আপডেট: 05:02, 31 আগস্ট 2026

৭১ ভিশন ডেস্ক:-বড় একটি প্রতিরক্ষা চুক্তির পথে এগিয়েছে ভারত ও ইসরায়েল। যার আওতায়, উভয় দেশ উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদনকে আরও গতিশীল করতে পারবে।দুই দেশের মধ্যে ইতোমধ্যেই বিদ্যমান দৃঢ় কৌশলগত সম্পর্ককে এই চুক্তি আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

 

চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভারত–ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সমঝোতা স্মারক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে "আরও গভীর করবে ও নীতিগতভাবে সমন্বিত দিকনির্দেশনা" দেবে।

 

বিবৃতিতে বলা হয়, "ভারত–ইসরায়েল প্রতিরক্ষা অংশীদারিত্ব বহুদিনের, যা গড়ে উঠেছে পারস্পরিক আস্থা ও অভিন্ন নিরাপত্তা স্বার্থের ভিত্তিতে।"

মন্ত্রণালয় আরও জানায়, এই সমঝোতা স্মারকে বিস্তৃত পরিসরের সহযোগিতা ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যা থেকে উভয় দেশই উপকৃত হবে।

 

বিবৃতিতে বলা হয়, “ সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— অভিন্ন কৌশলগত সংলাপ, প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, এবং বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা সহযোগিতা।”এটি কার্যকর হলে দুই দেশ উন্নত প্রযুক্তি বিনিময়, যৌথভাবে নতুন প্রতিরক্ষা পণ্য উদ্ভাবন ও উৎপাদনের সুযোগ পাবে।

 

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা উদ্যোগগুলো পর্যালোচনা করা হয়। ভারত ও ইসরায়েলের একে-অপরের 

শক্তি ও অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছে বলে বৈঠকে উভয়পক্ষের প্রতিনিধিরা স্বীকার করেছেন।

 

বৈঠকে ভবিষ্যতের প্রযুক্তিগত সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

 

এছাড়া, উভয়পক্ষ সন্ত্রাসবাদ মোকাবিলার অভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়েও বিশদ আলোচনা করেছে, এবং একসঙ্গে এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →