৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন না দিলে কুষ্টিয়া -৩ আসনে পরাজয় ঘটবে

অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন না দিলে কুষ্টিয়া -৩ আসনে পরাজয় ঘটবে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 11 নভেম্বর 2025 | আপডেট: 08:28, 11 নভেম্বর 2025
 
 
 
নিজস্ব প্রতিবেদকঃ
 
৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুষ্টিয়া বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া সদর আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা জাসাসের সভাপতি ইমরান হোসেন সঞ্জু এবং জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,
“৭ই নভেম্বর সিপাহী-জনতা ও সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে।”
বক্তারা আরও বলেন,
“আজকের এই কর্মসূচি থেকে আমরা দাবি জানাই—কুষ্টিয়া সদর আসনে বিএনপির একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে শেষবারের মতো হলেও মনোনয়ন দেওয়া হোক। তিনি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ২৪ জুলাইয়ের গণবিপ্লবে সরাসরি অংশগ্রহণকারী সাবেক এমপি। তাঁর জীবন ও সাধনা বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলীয় মনোনয়ন পেলে তা হবে যোগ্য নেতার প্রতি যথার্থ সম্মান।” নেতারা বলেন অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন না দিলে কুষ্টিয়া -৩ আসনে পরাজয় ঘটবে ।
এ সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।
1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১