৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ
কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 23 নভেম্বর 2025 | আপডেট: 12:33, 23 নভেম্বর 2025

 মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে শুয়ে অবরোধ করেছেন সাবেক তিনবারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলামের সমর্থকরা। রোববার বিকেলে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের বহলবাড়ীয়া বাজার এলাকায় নেতা-কর্মীরা আসতে থাকেন। রাস্তার দুই ধারে জড়ো হতে থাকেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা। কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তাঁরা প্রায় এক ঘণ্টা ধরে মিছিল, স্লোগান ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাঁরা সড়কের মাঝখানে শুয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলের মর্যাদা যখন উপেক্ষিত হয়, তখন এইভাবে রাস্তায় শুয়ে পড়া ছাড়া আর কোনো পথ থাকে না। তাঁদের অভিযোগ, এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীকে। তিনি রাজনীতির মাঠে নতুন। বিগত আন্দোলন সংগ্রামে তাকে কখনও মাঠে পাওয়া যায়নি। আইনজীবি পেশার কারণে বেশির ভাগ সময় তিনি ঢাকাতেই অবস্থান করেছেন। বিএনপি বা সাধারণ মানুষের সাথে তার তেমন কোন যোগাযোগ নেই। এই কারণে তৃণমূলের মধ্যে তাঁর প্রতি ‘আস্থাহীনতা’ তৈরি হয়েছে বলে জানান নেতা-কর্মীরা। মাঠপর্যায়ের কর্মীরা দাবি করেন, সাবেক তিনবারের সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে উপেক্ষা করে অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী দেওয়ায় সংগঠনের ভাঙন, কর্মীদের হতাশা ও নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এই আসনে যাঁরা বছরের পর বছর মামলা-হামলা মোকাবিলা করেছেন, লাঠির সামনে দাঁড়িয়েছেন, রাতের পর রাত ঘুমাতে পারেননি এমন সময়গুলোতে অধ্যাপক শহীদুল ইসলাম আমাদের মাঝে ঢাল হয়ে দাড়িয়ে ছিলেন। তাই কুষ্টিয়া-২ আসন থেকে প্রার্থী হওয়ার অধিকার একমাত্র তাঁরই। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা যে নেতাকে চিনি, দলের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, সেই ত্যাগী নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে বাদ দিয়ে মনোনয়ন দিলে তৃণমূল কখনোই সেটা মেনে নেবে না। আমরা দল ভাঙতে চাই না, কিন্তু তৃণমূলের ঘাম, রক্ত, ত্যাগকে যদি মূল্যায়ন না করা হয়, তাহলে কর্মীরা হতাশ হবেন, ক্ষুব্ধ হবেন।’ কর্মসূচি চলাকালে মহাসড়ক অবরোধ থাকায় কুষ্টিয়া-রাজশাহী সড়কে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। বিক্ষোভ শেষে নেতা-কর্মীরা ঘোষণা দেন, অতি দ্রুত বর্তমান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে অধ্যাপক শহীদুল ইসলামকে প্রার্থী তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে তাঁদের আন্দোলন শান্তিপূর্ণভাবে অব্যাহত থাকবে। এসময় পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, জেলা যুবদলের সহ-সভাপতি এমাদুল হক এমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, মনোয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজামাল মল্লিক, সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনা বিশ্বাস, ধু্বইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রনেতা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে