৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা'র মোড়ক উন্মোচন

কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা'র মোড়ক উন্মোচন
কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা'র মোড়ক উন্মোচন
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 07 সেপ্টেম্বর 2025 | আপডেট: 03:19, 31 আগস্ট 2026

স্টাফ রির্পোটার:- দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি গীতিকার ও লেখক কবির হোসেন মিজি সম্পাদিত, চাঁদপুর থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ জানালা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শহরের জোড় পুকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত জামিল সৈকত। 
 

এসময় তিনি বলেন, সাহিত্যের ছোট কাগজ জানালা'র গীতিকবিতা সংখ্যাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ সংখ্যাটি বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ গীতিকবিতা সবসময় সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে নিবিড়ভাবে মিশে থাকে।
এই ছোট কাগজটি সময় নিয়ে পড়ার মতো একটি প্রকাশনা। এর প্রতিটি লেখা গীতিকবিতায় রচিত, যা পাঠকের মন ছুঁয়ে যাবে। বিশেষ করে প্রচ্ছদটি বেশ চমৎকার হয়েছে। গীতিকবিতা সংখ্যা হিসেবে এর নাম জানালাও দারুণ অর্থবহ।
 

তিনি বলেন, জানালা মানেই দৃষ্টি, জানালা দিয়ে আমরা চাঁদ, সূর্য, প্রকৃতি ও অসংখ্য দৃশ্য দেখি। জানালা ছাড়া যেমন ঘর কল্পনা করা যায় না, তেমনি জানালা মানুষকে সুন্দর স্বপ্ন দেখায়, কল্পনার জগতে নিয়ে যায়। আমি চাই, চাঁদপুরে এ ধরনের সাহিত্যচর্চা আগামীতেও অব্যাহত থাকুক।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, সাহিত্য একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী।  

 

চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষক) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, কবি ও লেখক  নুরুন্নাহার মুন্নি, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, সাধারণ সম্পাদক স্বাদ আল-আমিন, সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মনিরুজ্জামান বাবলু, লেখক এইচ এম জাকির, জানালা শিরোনামে স্বরচিত গীতিকবিতা পাঠ করেন, এএম সাদ্দাম হোসেন। 
এ সময় জানালার সহযোগী সম্পাদক আলমগীর হোসেন আঁচল সহ চাঁদপুরের বিভিন্ন লেখক বৃন্দরা উপস্থিত ছিলেন। 

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত