৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

তিশার অভিযোগ নিয়ে যা বললেন কলকাতার পরিচালক

তিশার অভিযোগ নিয়ে যা বললেন কলকাতার পরিচালক
তিশার অভিযোগ নিয়ে যা বললেন কলকাতার পরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 28 নভেম্বর 2025 | আপডেট: 02:57, 31 আগস্ট 2026

বিনোদন ডেক্স : 

 

ঢালিউড অভিনেত্রী তানজিন তিশার টাকা আত্মসাতের অভিযোগের দ্বন্দ্ব যেন চরমে উঠেছে। কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা ছিল অভিনেত্রী। সেজন্য সাড়ে চার লাখ টাকাও অগ্রিম নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই সরে দাঁড়ান অভিনেত্রী। এরপর শুরু হয় অভিযোগের পালা ও দ্বন্দ্ব। 

Advertisement

প্রথমে সিনেমার প্রযোজক পরিচয় দেওয়া শরীফ খান অভিযোগ তোলেন— কাজ না করেও তিশা নাকি অগ্রিম পারিশ্রমিক সাড়ে চার লাখ টাকা ফেরত দিচ্ছেন না। যদিও তিশার দাবি— শরীফ সিনেমার কোনো প্রযোজকই নন।

এ বিষয়ে রোববার (১৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেন তানজিন তিশা। তিনি বলেন, এ সিনেমার কারণে তিনি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্প্রতি এ অভিযোগ নিয়ে ‘ভালোবাসার মরশুম’ সিনেমার পরিচালক এমএন রাজ মুখ খুলেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তিশা ভুল বিবৃতি দিচ্ছেন।’ পরিচালক বলেন, তিশাকে টাকা দেওয়া হয়েছে। কাজ না করায় সেই টাকা তাকে ফেরত দিতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমএন রাজ বলেন, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। ভেতরে ভেতরে কী হয়েছে জানি না। যেহেতু তিশাকে টাকা দেওয়া হয়েছে, সে অবশ্যই ফেরত দেবে। কোনো চুক্তিপত্রে টাকা ফেরতের বিষয় লেখা থাকে না। এটা নিয়মই নয়। সে কাজ করেনি, কিছু টাকা তো ফেরত দিতেই হবে।

এমএন রাজ বলেন, তিশার জন্য তারা এক মাস অপেক্ষা করেছেন। এমনকি বলিউড অভিনেতা শারমান যোশির শিডিউল পরিবর্তনও করতে হয়েছে তার সুবিধার জন্য। 

এ নির্মাতা বলেন, তিশার জন্য রিকোয়েস্ট করে শারমানের তারিখ বদলেছি। কিন্তু তিশা অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্টটাও জমা দেয়নি। সে আমেরিকায় চলে যায়। আমি শুধু বলেছিলাম— পাসপোর্ট জমা দাও, তারপর যাও।

এমএন রাজ বলেন, ৪ সেপ্টেম্বর সকাল ৯টায় তিশার অ্যাম্বাসিতে যাওয়ার কথা থাকলেও তিনি যান এক ঘণ্টা দেরিতে। ১০টায় গিয়ে বলল— বিকালে ভিসা নিশ্চিত করলে পাসপোর্ট জমা দেবে। এটা সম্ভব না বলতেই সে অপমানজনক ভঙ্গিতে বলল— I don't care about it। ১৫-২০ মিনিটের মাথায় সে চলে যায়। আর সার্ভার তখনই ঠিক হলো! আমি খুব অপমানবোধ করি। একজন শিল্পী পরিচালককে এভাবে বলতে পারে না। কিন্তু বিবৃতিতে তিশার পাল্টা দাবি— আমিই দুই মাস অপেক্ষা করেছি।

পরিচালক বলেন, তিশার জন্য আমরা সেপ্টেম্বরের ১৭-১৮ ও ১৯ তারিখ নায়িকা ছাড়াই শুট করেছি। দুর্গাপূজার আগে পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর বাধ্য হয়ে নতুন নায়িকা নিয়েছি। এখন সে ভুল বিবৃতি দিচ্ছে— এটি মোটেও ঠিক নয়।

তিশা বলেন, সিনেমার কাজ সেপ্টেম্বরেই শুরুর কথা ছিল। কিন্তু পরিচালক প্রস্তুত ছিলেন না। উল্টো তাকেই নাকি অপেক্ষায় রাখা হয় দীর্ঘ সময়। এ কারণে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন।

এমএন রাজ বলেন, এটি ভুল কথা। জুলাইয়ের কথা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং ছিল। ভিসার স্লট বের করতে সমস্যা হচ্ছিল, কিন্তু তিশা নিজে কোনো চেষ্টা করেনি। আমরা সব ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, এ সিনেমার কাজ ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারিতে দ্বিতীয় লট শুরু হবে। ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক ।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত