৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জিতে বছর শেষ করার

বাংলাদেশের লক্ষ্য  সিরিজ জিতে বছর শেষ করার
বাংলাদেশের লক্ষ্য সিরিজ জিতে বছর শেষ করার
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 02 ডিসেম্বর 2025 | আপডেট: 11:44, 31 আগস্ট 2026

নিজস্ব প্রতিবেদক : 

 

 

প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১-এ সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। এমন লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে যায় টাইগাররা।

তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় তারা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা। কারণ চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন-হৃদয়রা।

 

ফেভারিটের তকমা নিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্সে বাংলাদেশকে চমকে দেয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয়ের ভালো সুযোগ ছিল সফরকারীদের। ১৭১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আয়ারল্যান্ড। জবাবে ওপেনার তানজিদ তামিম দ্রুত ফেরার পর পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের দৃঢ়তায় ভালোভাবেই ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। ইমনের সঙ্গে ৬০ ও সাইফকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন লিটন। ইমন ৪৩ রানে ফেরার পর হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। তবে ১৯ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৫৭ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। লিটন ৫৭ ও সাইফ ২২ রান করেন। শেষ দিকে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে ব্যাটার শামীম পাটোয়ারীকে। প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না তিনি।

এখন পর্যন্ত দশবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে টাইগারদের জয় ৬ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নেবে আয়ারল্যান্ড। ২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার