৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

ভারতের টার্গেট ২৭১ রান সিরিজ জয়ে

ভারতের টার্গেট ২৭১ রান  সিরিজ জয়ে
ভারতের টার্গেট ২৭১ রান সিরিজ জয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 06 ডিসেম্বর 2025 | আপডেট: 11:24, 31 আগস্ট 2026

ক্রিড়া প্রতিবেদক : 

 

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। এমন সমীকরণের ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরির পরও ২৭০ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

 

শনিবার বিশাখাপত্তনমেতে ডা. রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারান রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে এরপর অধিনায়ক টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১৩১ বলে ১১৩ রানের জুটি গড়েন ওপেনার কুইন্টন ডি কক।

এরপর ৮৫ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট। ২১তম ওভারের শেষ বলে দলীয় ১১৪ রানে ৬৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে ফেরেন বাভুমা। ২৩ বলে ২৪ রান করে ফেরেন ম্যাথু ব্রিটজেক। ৩ বলে মাত্র ১ রানে ফেরেন এইডেন মার্করাম। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ডি কক ফেরেন দলীয় ১৯৯ রানে।

এরপর ডেওয়াল্ড ব্রেভিস, মার্কু জেনসেন, করবিন বোস, লুঙ্গি এনগিডিরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ৯.৫ ওভারে ৬৬ রানে ৪ উইকেট শিকার করেন প্রসিদ্ধ কৃষ্ণা।

সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচিতে রেকর্ড ৩৪৯ রান করে ১৭ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে রায়পুরে রেকর্ড ৩৫৮ রান করেও জিততে পারেনি ভারত। স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যারাই জিতবে সিরিজ জয় তারা নিশ্চিত করতে পারবে।

তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় স্বাগতিক ভারত। আজ ওয়ানডে ম্যাচে হেরে গেলে নব্বই দশকের পর ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ হাতছাড়া করবে টিম ইন্ডিয়া।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার