৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

ভালোবাসার অন্তর্ধান’ নাজনীন হাসান খানের পরিচালনায় চিত্রায়িত হলো নেপালে

ভালোবাসার অন্তর্ধান’ নাজনীন হাসান খানের পরিচালনায়  চিত্রায়িত হলো নেপালে
নাজনীন হাসান খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 17 ডিসেম্বর 2025 | আপডেট: 02:55, 31 আগস্ট 2026

বিনোদন ডেস্ক : 

 

 

সম্প্রতি নেপালের সৌন্দর্যমন্ডিত লোকেশনে রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনায় ‘ভালোবাসার অন্তর্ধান’ নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ.খ.ম. হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসাইন প্রমুখ।

 

নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘রোহী আসাদের প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে যায়। তারপর থেকে মেন্টাল হাসপাতালে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোহীকে নিয়ে আসা হয় নেপালে। ভালোবাসার মানুষকে দেখে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় রোহী। ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য প্রেমিক প্রেমিকা কত কিনা করতে পারে তাই ফুটে উঠেছে গল্পে। আশা করি দর্শক গল্প দেখে হতাশ হবেনা।’

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘প্রাক্তন প্রেমিককে দেখে পাগল রোহী মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। স্মৃতিতে ভেসে উঠে আসাদের সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো। নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সে ঠান্ডা মাথায় টিনাকে খুন করে। পাগলও যে ভালোবাসা বুঝে তাই ফুটে তুলার চেষ্টা করা হয়েছে।’

 

গল্পে দেখা যায়, আসাদ স্ত্রী টিনাকে সঙ্গে নিয়ে নেপালের কাঠমান্ডুতে ঘুরতে যায়। টিনার শরীর খারাপ লাগায় হোটেল থেকে বেরুতে চায় না। তাই আসাদ বাধ্য হয়ে একাই বের হয়। এ সময় রোহীর সঙ্গে আসাদের দেখা। চমকে ওঠার পালা দু’জনার। রোহী আশা করেনি এক সময়ের প্রেমিক আসাদের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। যার জন্য এক সময় জীবনটা উৎস্বর্গ করতে দ্বিধা করত না। সেই আসাদ সব স্বপ্নকে ধূলিস্যাৎ করে অন্য এক মেয়েকে বিয়ে করছে। এর চেয়ে অপমান আর ঘৃণা একটা মেয়ের জীবনে কি হতে পারে।

রোহী ব্লাকমেইল করতে চায় আসাদকে। মোবাইলে রোহীর কল দেখে চমকে উঠে আসাদ। সবকিছু ফাঁস করে দিবে বলে ভয় দেখায়। আসাদের মনে সংশয় কাজ করে, সে তার জীবনের সব সঞ্চয় দিয়ে দিতে চায় রোহীকে। কিন্তু রোহী শুধু আসাদকে চায়।

প্রতিশোধের আগুনে ফেটে পড়ে রোহী। কিভাবে কি করবে কোনো উপায়ন্তর খুঁজে পায় না। টিনা রুমের মধ্যে শুয়ে আছে, রোহী প্রবেশ করলে টিনা অপরিচিত একজন মেয়েকে দেখে হতভম্ব হয়ে যায়। টিনা কোনো কিছু বুঝে উঠার আগেই ঠান্ডা মাথায় টিনাকে খুন করে পালিয়ে যায় রোহী। টিনার লাশের সামনে পড়ে থাকে রোহীকে ভালোবেসে দেওয়া আসাদের সেই আংটি।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত