৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

হাইকোর্টে কুমার শানু : সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা

হাইকোর্টে কুমার শানু  :  সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা
হাইকোর্টে কুমার শানু : সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 19 ডিসেম্বর 2025 | আপডেট: 02:50, 31 আগস্ট 2026

বিনোদন ডেক্স :

 

 

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য দাম্পত্য জীবন নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। গর্ভাবস্থায় পারিবারিক সহিংসতা, খাবার না দেওয়া, আর্থিকভাবে চরম অবহেলার মতো গুরুতর অভিযোগ আনেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন কুমার শানু।

 

জানা গেছে, রীতা ভট্টাচার্যের বক্তব্যে নিজের সম্মানহানি হয়েছে দাবি করে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন কুমার শানু। মামলায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এ সংগীতশিল্পী।

এর আগে এক সাক্ষাৎকারে রীতা অভিযোগ করেছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। এমনকি শানু নাকি বাড়ি ছাড়ার সময় রান্নাঘরে তালা লাগিয়ে যেতেন। সন্তানের খাবারের জন্য টাকা চাইতে গিয়ে অপমানিত হওয়ার কথাও জানান তিনি। রীতার দাবি, সন্তানদের দুধ কিনতেও তাকে বাধার মুখে পড়তে হয়েছে।

 

এখানেই শেষ নয়, আরও অভিযোগ করে রীতা বলেন, কুমার শানু অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং তাকে বাইরে বের হতে দিতেন না। গর্ভাবস্থার সময় তাকে আদালতে টেনে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শানুর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও তোলেন প্রাক্তন স্ত্রী।

এইসব অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কুমার শানু। পরিস্থিতি সামাল দিতে গত অক্টোবর মাসে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠান তিনি। এবার সেই ধারাবাহিকতায় মুম্বাই হাইকোর্টে মানহানির মামলা করলেন কুমার সানু।

সাবেক স্ত্রীকে পাঠানো আইনি নোটিশে কুমার শানুর পক্ষ থেকে বলা হয়, প্রায় চার দশক ধরে তিনি সংগীতজগতে সুনামের সঙ্গে কাজ করে লাখ লাখ শ্রোতার ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। কিছু মিথ্যা অভিযোগ তার দীর্ঘদিনের লিগ্যাসিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়। বিষয়টির আইনি নিষ্পত্তি চান বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগেও কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিছুদিন আগে অভিনেত্রী কুনিকা সদানন্দও তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন, যা নিয়ে তুমুল আলোচনা হয়।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত