৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

বছরের সেরা অভিনেত্রীরা

বছরের সেরা অভিনেত্রীরা
বছরের সেরা অভিনেত্রীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 21 ডিসেম্বর 2025 | আপডেট: 02:48, 31 আগস্ট 2026

বিনোদন ডেক্স : 

 

বছর শেষের দিকে। এর মধ্যে শুরু হয়েছে সারাবছর কে কী করল তার হিসাব-নিকাশ। বিনোদনের তারকারাও ফিরে দেখছেন তাদের কাজগুলো।

 

সাধারণ মানুষের নজর কেড়েছিলেন কোন কাজ নিয়ে? লিখেছেন- ফয়সাল আহমেদ

নুসরাত ফারিয়া

 

চলতি বছর সিনেমা হলে ফারিয়া অভিনীত একটিমাত্র ছবি মুক্তি পায় ‘জ্বীন ৩’। ছবিটি নিয়ে তেমন আলোচনা না হলেও এর ‘কন্যা’ গানটি সামাজিক মাধ্যমে ঝড় তোলে। এ ছাড়া চলতি বছরের মে মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন অভিনেত্রী। পরে অবশ্য জামিনে মুক্তি পান। সব মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

সাবিলা নূর

১০ বছরের ক্যারিয়ারের পর সাবিলা মূলধারার বাণিজ্যিক সিনেমায় পা রাখেন চলতি বছর। শাকিব খানের সঙ্গ ‘তাণ্ডব’-এ তার রসায়ন ছিল বছরের অন্যতম আলোচনার বিষয়। চরিত্রটিতে সাবিলার প্রাণবন্ত উপস্থিতি, গানের দৃশ্যে উপস্থাপন তাকে আলোচনায় রেখেছে। বছরের শেষে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন সাবিলা।

 

পূজা চেরী

শিশুশিল্পী হিসেবে শুরু থেকে পূজা এখন ঢালিউডের প্রতিষ্ঠিত মুখ। চলতি বছরে মুক্তি পাওয়া ‘টগর’-এ জয়িতা চরিত্রে তার অভিনয় ছিল বাস্তবধর্মী। কয়েক বছরে তার ক্যারিয়ারে ওঠানামা থাকলেও এই সিনেমা তাকে নতুন করে আলোচনায় আনে। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি আর নতুন ছবির শুটিং মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

 

শবনম বুবলী

 

শবনম বুবলীর বছরটি শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতা দিয়ে। একাধিক ছবির মুক্তি আটকে থাকলেও শেষে আসে ‘জংলি’। ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে তার স্বচ্ছ, সাবলীল অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। পরে নতুন একাধিক ছবির শুটিং করেছেন। চুক্তিবদ্ধও হয়েছেন একাধিক ছবিতে। তবে কাজের সঙ্গে বছরজুড়ে ব্যক্তিগত জীবন ঘিরেও আলোচনায় ছিলেন তিনি।

ইধিকা পাল

২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এ বছরেও নজর কেড়েছেন। শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’-এ সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ তরুণীর চরিত্রে তাকে নতুন করে পরিচিতি এনে দেয়। শাকিব-ইধিকার রসায়ন নিয়েও আলোচনা হয়েছে। বছরজুড়ে আরও কয়েকটি বাংলাদেশি সিনেমায় ইধিকার অভিনয়ের খবর শোনা যায়। কোনোটাই অবশ্য পরে সত্যি হয়নি।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত