৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

নৌ উপদেষ্টা বললেন আমি বাইরে থেকে আসিনি:

নৌ উপদেষ্টা  বললেন আমি বাইরে থেকে আসিনি:
নৌ উপদেষ্টা বললেন আমি বাইরে থেকে আসিনি:
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 25 ডিসেম্বর 2025 | আপডেট: 12:36, 25 ডিসেম্বর 2025

চট্টগ্রাম অফিস : 
 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের মন্তব্যের জবাবে এবার নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি এ দেশের লোক, বাইরে থেকে আসিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় বোর্ড ক্লাবে আয়োজিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরের শুরুতে এক সভায় উপদেষ্টা বলেছিলেন- বন্দরে বছরে ৯শ কোটি টাকা চাঁদাবাজি হয়। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় গত ১০ ডিসেম্বর আরেক সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চাঁদাবাজি তো দূরের কথা, বন্দর নিয়ে আমি কখনো কাউকে ফোন বা তদবির করিনি। অতীতে কারা চাঁদা নিতো, সুনির্দিষ্ট করে বলতে না পারলে চট্টগ্রামে ওনাকে (নৌ উপদেষ্টা) আসতে দেবো না।

চসিক মেয়রের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা উপরোক্ত মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, অতীতে এ বন্দরে চাঁদাবাজি হয়েছে, আমি অতীত কথাটি বলেছি। দুঃখজনক হলো আমাদের কয়েকজন সাংবাদিক ভাইয়েরা ‌‌‘অতীত’ শব্দটি বাদ দিয়ে এ কথাটি প্রকাশ করেছে। আমি বর্তমান মেয়র সম্পর্কে কোনো কথা বলিনি। আপনারা (সাংবাদিক) ভালো করে জানেন, অতীতে বন্দরে কোন ধরনের মাফিয়ারা ছিল, আমাকে (উপদেষ্টা) বলতে হবে না। আজকে বন্দরের অনেক উন্নতি হয়েছে, অতীতে হতে পারেনি। এই বন্দরকে তো নতুন করে কিছু করা হয়নি। যখন কোনো কথা বলা হয়, তখন স্বার্থের মধ্যে আঘাত লাগে। আমি অতীত স্বার্থের কথা বলেছি, আমি এ দেশের লোক, বাইরে থেকে আসিনি।

তিনি আরও বলেন, নতুন করে আমাকে কিছু বলতে হবে না। আপনারা ভালো করে জানেন বন্দরে কারা চাঁদাবাজি করেন। আমি মাসিক কথা বলিনি, বলেছি অলমোস্ট। সবাই জানে- প্রতিদিন কত টাকা চাঁদাবাজি হয়। সেটা কে নেয়, কে না নেয়, সেটি বলতে পারবো না।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র সম্পর্কে তিনি বলেন, মেয়র মহোদয় একজন পলিটিশিয়ান। উনি আমার ক্লোজ মানুষ। উনি পলিটিক্স করেন। অনেক সময় পলিটিশিয়ানরা পুরো কথা না শুনেই বক্তব্য দেন। ওনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কালকে রাতেও উনি (মেয়র) আমাকে ফোন করেছনে। উনি (মেয়র) নিজেই দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনার কনস্টিটিউশনের লোকও না। ডা. শাহাদাত একজন ভালো মানুষ।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১