৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন্ডিং:

উপদেষ্টারা না আসা পর্যন্ত চলবে অবস্থান : ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম

উপদেষ্টারা না আসা পর্যন্ত চলবে অবস্থান : ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম
উপদেষ্টারা না আসা পর্যন্ত চলবে অবস্থান : ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 26 ডিসেম্বর 2025 | আপডেট: 02:29, 26 ডিসেম্বর 2025

ঢাকা অফিস : 

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাবদিহি না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, ‘সরকারের উপদেষ্টাদের শাহবাগে এসে জনগণের মুখোমুখি হতে হবে। তারা জবাব না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখা হবে।’

শহিদ ওসমান হাদির রক্তের স্মৃতিচারণ করে জাবের বলেন, ‘এই জমিন শহিদ ওসমানের রক্তে ভিজেছে। অথচ এখন একদল লোক আমাদের ওপর খবরদারি করতে চায়, আমাদের নির্দেশ দেয় কী করতে হবে আর কী হবে না। আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দেন, কিন্তু রাজপথের যোদ্ধাদের উপেক্ষা করছেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।’

আব্দুল্লাহ আল জাবের কেবল বিচারই নয়, দেশের মানুষের আত্মমর্যাদার প্রশ্নটিও তুলে ধরে বলেন, ‘যতদিন এ দেশের সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে এবং একজন নারী হিজাব পরে স্বাধীনভাবে চলাচলের নিশ্চয়তা না পাবে, ততদিন আমরা মনে করব না প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।’

ইনকিলাব মঞ্চের এই আকস্মিক অবরোধের ফলে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হলেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করছেন। শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকলেও বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে