৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

প্রভা কেন এ কথা বললেন

প্রভা কেন এ কথা বললেন
প্রভা কেন এ কথা বললেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 02 জানুয়ারী 2026 | আপডেট: 02:42, 31 আগস্ট 2026

বিনোদন ডেক্স : 

 

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি দুটি সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা অভিনেত্রী। এবার নতুন করে আলোচনায় এলেন প্রভা।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝেমধ্যেই নেটিজেনদের বিরূপ মন্তব্যের শিকার হন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে এক লাইভ আড্ডায় হাজির হন প্রভা। সেখানেই আবারও ভক্ত-অনুরাগীদের অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখে পড়তে হয় এই তারকাকে।

যদিও লাইভের শুরুতে ভক্তদের সতর্ক করে প্রভা জানিয়েছিলেন, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করলে সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। অনেক অনুরাগী তাকে নতুন বছরের শুভেচ্ছাও জানান। কেউ কেউ বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে জিজ্ঞাসা করেন।

এর মাঝেই কারো কারো থেকে অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

 

ফেসবুক লাইভের মন্তব্যের ঘরে করা কিছু প্রশ্ন ছিল তার বিয়েসহ ব্যক্তিগত বিষয় নিয়ে। যদিও সেসব প্রশ্ন প্রভা শুরুতে এড়িয়ে যেতে চেয়েছিলেন।

পরে বিয়ে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আচ্ছা ভাই, আপনার এই রকম প্রশ্ন যে ব্যাড ম্যানার, সেটা কি জানেন! বিয়ে হবে কবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন? আমি তো রক্ত–মাংসের মানুষ। যেদিন যেটা ওপর আল্লাহ লিখে থাকবে, সেদিন সেটাই হবে। এগুলো পারসোনাল ব্যাপার, এগুলো নিয়ে কাউকে প্রশ্ন না করাই ভালো। কারণ, প্রতিটা মানুষই চায় সংসার করতে। সেটা আবার যেদিন লেখা থাকবে হবে।’ 

উল্লেখ্য, গতকাল থেকেই প্রভাকে অনেক ভক্ত–সহকর্মী একের পর এক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন। আর সে কারণেই ফেসবুক লাইভে যুক্ত হন বলে জানান এ অভিনেত্রী।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত