৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

যত রেকর্ড এক ম্যাচে

যত রেকর্ড এক ম্যাচে
যত রেকর্ড এক ম্যাচে
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 02 জানুয়ারী 2026 | আপডেট: 11:19, 31 আগস্ট 2026

ক্রিড়া প্রতিবেদক : 

 

ঢাকা ও সিলেটের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। যদিও ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিততে পারেনি, তবে মাত্র ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে শামীম হোসেন পাটোয়ারী দর্শকদের মুগ্ধ করেন। এই ম্যাচে একের পর এক রেকর্ড গড়ে ওঠায় ম্যাচটি আলাদা গুরুত্ব পায়।

 

ইমন–সাইমের রেকর্ড জুটি

সিলেট টাইটান্সের ইনিংসে শুরুতেই দৃঢ় ভিত গড়ে দেন পারভেজ হোসেন ইমন ও সাইম। তৃতীয় উইকেটে তাদের ৬৩ রানের জুটি সিলেটের ইতিহাসে এই উইকেটে সর্বোচ্চ।

সাব্বির রহমানের ক্যাচ কীর্তি

সালমান মির্জা ও সাইফ হাসানের বলে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরে রনি তালুকদার ও ইমনকে ফিরিয়ে দেন সাব্বির রহমান রুম্মন। এর মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ আটটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন তিনি, আগের রেকর্ডধারী তানজিদ হাসান তামিমকে ছাড়িয়ে।

আজমতউল্লাহ–আফিফ জুটি

পঞ্চম উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৩০ রান যোগ করেন আজমতউল্লাহ ওমরজাই, যা সিলেটের হয়ে এই উইকেটে সর্বোচ্চ জুটি।

আজমতউল্লাহ–ব্রুকসের অবদান

ষষ্ঠ উইকেটে ইথান ব্রুকসের সঙ্গে আজমতউল্লাহ যোগ করেন ৫১ রান, যা সিলেটের ষষ্ঠ উইকেটে নতুন রেকর্ড।

শামীম–সাব্বিরের জুটি

ঢাকা ক্যাপিটালসের হয়ে ষষ্ঠ উইকেটে শামীম পাটোয়ারী ও সাব্বির রহমান গড়েন ৪৬ রানের জুটি—এই উইকেটে ঢাকার সর্বোচ্চ।

রনি তালুকদারের ফিল্ডিং রেকর্ড

এক ইনিংসেই একাধিক ক্যাচ নিয়ে সিলেট টাইটান্সের হয়ে নতুন রেকর্ড গড়েছেন রনি তালুকদার। এক ইনিংসে ও সামগ্রিকভাবে সিলেটের হয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কৃতিত্ব এখন তার দখলে।

শামীম–তাসকিনের লড়াই

নবম উইকেটে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে অসম্ভব জয়ের আশা জাগান শামীম। এটি ঢাকার হয়ে নবম উইকেটে সর্বোচ্চ জুটি।

খরুচে বোলিংয়ে আজমতউল্লাহ

ব্যাট হাতে রেকর্ড গড়লেও বল হাতে ব্যর্থ ছিলেন আজমতউল্লাহ। চার ওভারে ৪০ রান দিয়ে মেহেদী হাসান মিরাজকে ছাড়িয়ে সিলেটের হয়ে সবচেয়ে খরুচে বোলারের রেকর্ডে নাম লেখান তিনি।

সাকিবকে পেছনে ফেললেন আমির

ইনিংসের প্রথম ওভারে মেডেন তুলে নেন মোহাম্মদ আমির। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার ২৮তম মেডেন ওভার। এ তালিকায় তার ওপরে আছেন কেবল সুনীল নারিন (৩৩ মেডেন)। এই অর্জনের মাধ্যমে আমির মেডেন ওভারের সংখ্যায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান; সাকিব এখন ২৭ মেডেন নিয়ে তালিকার তিন নম্বরে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব