৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ হাতেনাতে আটক

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  ঘুষের টাকাসহ হাতেনাতে আটক
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ হাতেনাতে আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 07 জানুয়ারী 2026 | আপডেট: 01:27, 31 আগস্ট 2026

যশোর অফিস  : যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের টিম। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুদক যশোরের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী বলেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২৫ সালের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশনের টাকার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে তিনি যোগাযোগ করেন। দীর্ঘদিন তিনি নানাভাবে তাকে ঘোরাতে থাকেন। বাধ্য হয়ে তিনি শিক্ষা কর্মকর্তাকে ৮০ হাজার টাকা দেন। তবে শিক্ষা কর্মকর্তা আরও ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন। তবে টাকা না দিলে পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন শিক্ষা কর্মকর্তা। তা ছাড়া তার স্ত্রীর বেসিকও কমিয়ে দেন শিক্ষা অফিসার আশরাফুল আলম।

ভুক্তভোগী ন, বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর জন্য আরও ১ লাখ ২০ হাজার টাকা তিনি আশরাফুলের হাতে তুলে দেন। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে শিক্ষা অফিসে গিয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার শিক্ষা কর্মকর্তাকে হাতেনাতে আটক করেন।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →