৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ

প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ
প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 08 জানুয়ারী 2026 | আপডেট: 04:18, 31 আগস্ট 2026

অনলাইন ডেক্স : 

 

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার।

রোববার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা বলেন, এই ‘জটিল ও সুপরিকল্পিত’ ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল অঁরি দামিবা। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দামিবা।

 

নিরাপত্তামন্ত্রীর দাবি, ষড়যন্ত্রকারীরা প্রথমে রাষ্ট্রপ্রধান ট্রাওরেকে হত্যা করতে এবং পরে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে এই পরিকল্পনা শনাক্ত করতে সক্ষম হয় বলে জানান তিনি।

 

মাহামাদু সানা আরও অভিযোগ করেন, এই ষড়যন্ত্রে প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে অর্থায়ন করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, প্রায় সাত কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ১ লাখ ২৫ হাজার ডলার) সরবরাহ করা হয়। তবে এ বিষয়ে কর্নেল দামিবা কিংবা আইভরি কোস্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিরাপত্তামন্ত্রী জানান, একটি ফাঁস হওয়া ভিডিও ফুটেজে ষড়যন্ত্রকারীদের আলোচনা ধরা পড়েছে। সেখানে তারা শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার পর রাষ্ট্রপ্রধানকে খুব কাছ থেকে গুলি করে অথবা তার বাসভবনে বিস্ফোরক পুঁতে হত্যার পরিকল্পনার কথা বলছিলেন বলে দাবি করা হয়। এর পর অন্যান্য শীর্ষ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনাও ছিল।

তার আরও অভিযোগ, দামিবা সেনাসদস্য ও বেসামরিক সমর্থকদের সংগঠিত করেছিলেন এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ ঠেকাতে দেশের ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি অচল করে দেওয়ারও পরিকল্পনা ছিল।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মাহামাদু সানা বলেন, ‘তদন্ত চলছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।’ একই সঙ্গে তিনি জনগণকে ‘ভুল পথে প্রলুব্ধ না হওয়ার’ আহ্বান জানান।

তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →