৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

জয়-কুসুম জুটি নতুন চমক নিয়ে ফিরছে

জয়-কুসুম জুটি    নতুন চমক নিয়ে ফিরছে
জয়-কুসুম জুটি নতুন চমক নিয়ে ফিরছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 09 জানুয়ারী 2026 | আপডেট: 02:34, 31 আগস্ট 2026

 বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। একসময় যাদের পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করত, সেই দুজনকে প্রায় ১৫ বছর পর আবার দেখা যাবে একসঙ্গে।

এবার টেলিভিশন নাটকে নয়, ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে জুটি হবেন দুজনে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’–এ এই জুটিকে আবার একসঙ্গে পাবেন দর্শক

ওয়েব সিরিজটির পরিচালকও জয় নিজেই। গল্পের মূল উপজীব্য একটি চিরচেনা প্রবাদ ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’। নির্মাতা ও অভিনেতা হিসেবে এই গল্পে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত জয়। তিনি বলেন, ‘এমন গল্পে অভিনয় করা একজন শিল্পী হিসেবে আমার জন্য ভীষণ আনন্দের। দীর্ঘদিন পর কুসুমের সঙ্গে আবার কাজ করাও বিশেষ অনুভূতির।’

দুই দশকেরও বেশি আগে শোবিজে পথচলা শুরু করেছিলেন জয় ও কুসুম। ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর কুসুমের প্রথম নাটক ‘বিয়ের আংটি’তে তার সহশিল্পী ছিলেন জয়। এরপর নিয়মিতভাবে একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন তারা। তবে সময়ের ব্যবধানে আলাদা হয়ে যায় পথ। কুসুম কিছু সময় নাটক থেকে দূরে ছিলেন, আবার জয়ও অভিনয় থেকে বিরতি নিয়ে উপস্থাপনায় মন দেন।

কুসুম সিকদার জানান, পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করার আনন্দই আলাদা। তার ভাষায়, ‘জয় আর আমি একই সময়ে বড় হয়েছি। বোঝাপড়া স্বাভাবিকভাবেই ভালো। এই সিরিজের পরিকল্পনার শুরু থেকেই আমরা যুক্ত। মনে হচ্ছে, সত্যিই ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটিতে একাধিক আলোচিত কাজে অভিনয় করে নতুন করে দর্শকদের নজরে এসেছেন জয়। চরকি, আইস্ক্রিন ও হইচইয়ের ‘৭ নম্বর ফ্লোর’, ‘গুটি’, ‘পাপকাহিনি’, ‘৮৪০’, ‘জিম্মি’ ও ‘আম্মাজান’-এর মতো কাজ তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্রে কয়েক মাস কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আইস্ক্রিন প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘পাপকাহিনি ২’–এর শুটিং শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। সিরিজটিতে জয় ও কুসুমের পাশাপাশি অভিনয় করবেন রুনা খান ও আশনা হাবিব ভাবনাও।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত