৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

তারাগঞ্জের নিম্ন আয়ের মানুষ হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত

তারাগঞ্জের নিম্ন আয়ের মানুষ হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত
তারাগঞ্জের নিম্ন আয়ের মানুষ হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 11 জানুয়ারী 2026 | আপডেট: 03:34, 31 আগস্ট 2026

রংপুর অফিস : 

 

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলার নিম্ন আয়ের মানুষজন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র ও অসহায় মানুষের।

 

শীতবস্ত্রের অভাবে চরম ভোগান্তিতে পড়লেও সরকারি বা বেসরকারি পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না অনেক হতদরিদ্র মানুষ। এমন পরিস্থিতিতে শীত নিবারণের জন্য নতুন কাপড় কেনার সামর্থ্য না থাকায় রাস্তার পাশের পুরোনো কাপড়ের দোকানগুলোই এখন তাদের একমাত্র ভরসা।

বিজ্ঞাপন
উপজেলার কুর্শা বাজারসহ বিভিন্ন সড়কের পাশে অবস্থিত পুরোনো কাপড়ের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, হকার, শ্রমিক ও হতদরিদ্র পরিবারগুলোর জন্য এসব দোকানই এখন শীতবস্ত্র সংগ্রহের প্রধান আশ্রয়স্থল।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে সোয়েটার, জ্যাকেট, চাদর ও কম্বল পাওয়া যাওয়ায় তারা পুরোনো কাপড়ের দোকানের ওপরই নির্ভর করছেন।


তারাগঞ্জ বাজারের রাস্তার পাশের একটি পুরোনো কাপড়ের দোকানে কথা হয় ভ্যান চালক আব্দুল করিম (৪৮) এর সঙ্গে। তিনি বলেন, ভোরে ভ্যান নিয়ে বের হলে গা জমে যায়। নতুন জ্যাকেট কিনতে গেলে দুই-তিন হাজার টাকা লাগে, সেই টাকা আমার নাই। পুরোনোটা কম দামে পাইলেই চলে।

ইকরচালি ইউনিয়নের চরকডাংগার দিনমজুর মোফাজ্জল হোসেন বলেন, শীত অনেক বেশি পড়ছে। সকালে কাজে বাইর হইলে অনেক কষ্ট হয়। নতুন জ্যাকেট কেনার টাকা নাই, তাই পুরোনো একটা কিনতে আসছি। একই কথা কুর্শা ইউনিয়নের রহিমাপুর কবিরাজপাড়ার মতিউলের।


কৃষ্ণপুরের শাহিনুর বলেন, শীতে বউটা খুব কষ্ট পায়। দেখি দেড় দুইশ টাকার মধ্যে একটা সোয়েটার পাই নাকি।

অপরদিকে কয়েকজন দোকানিরাও জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বেড়েছে। তবে চাহিদার তুলনায় ভালো গাইটের শীতবস্ত্রের সরবরাহ কম। এক দোকানি বলেন, এ বছর শীত বেশি পড়ায় মানুষ বেশি আসছে। কিন্তু দামে না বনায় অনেক মানুষ খালি হাতে ফিরেও যাচ্ছে।

এদিকে শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি বাড়ছে।

উপজেলা প্রশাসন ও কয়েকটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করা হলেও চাহিদার তুলনায় তা খুবই নগণ্য। এখনো পর্যাপ্ত সরকারি বা বেসরকারি শীতবস্ত্র সহায়তা না পাওয়ায় হতদরিদ্র মানুষগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।