৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

সত্যি কথা বলার সময় এখনো হয়নি : রাশমিকা মান্দানা

সত্যি কথা বলার সময় এখনো হয়নি : রাশমিকা মান্দানা
সত্যি কথা বলার সময় এখনো হয়নি : রাশমিকা মান্দানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 21 জানুয়ারী 2026 | আপডেট: 03:05, 31 আগস্ট 2026

বিনোদন সময় ডেস্ক :

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে রুপালি পর্দায় যতটা রসায়ন দেখা গেছে, বাস্তবেও তাদের রসায়ন যে বেশ গভীর, তা বিনোদনজগতে ‘ওপেন সিক্রেট’। দীর্ঘ সময় ধরে তাদের প্রেমের গুঞ্জন টালিউড থেকে বলিউড, সবখানেই উড়ছে। তবে সম্প্রতি এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে তাদের বাগদান ও বিয়ের খবর।

 

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল সেরেছেন এই তারকা জুটি। সেই থেকেই তাদের বিয়ের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে রাজকীয় অথচ ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তারা। ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়েতে শুধু দুই পরিবার ও কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন।

সম্প্রতি এক সাক্ষৎকারে রাশমিকা মান্দানা তার বিয়ে নিয়ে মুখ খুলেছেন। তবে তিনি সরাসরি বিয়ের খবর স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। বরং বেশ কৌশলী উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই আলোচনা তো গত চার বছর ধরেই চলছে। মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে আমি তখনই কথা বলব, যখন সত্যি বলার মতো সময় আসবে।’

 

বিজয় ও রাশমিকা দুজনেই তাদের আংটি নিয়ে বেশ লুকোচুরি করলেও পাপারাৎজিদের ক্যামেরায় কয়েকবার তাদের আঙুলে আংটি লক্ষ করা গেছে। এখন শুধু দেখার বিষয়, কবে নাগাদ এই জনপ্রিয় জুটি তাদের জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →