৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

সুদানের নারীরা ‘বিশ্বের জঘন্যতম’ যৌন সহিংসতার শিকার

সুদানের নারীরা  ‘বিশ্বের জঘন্যতম’ যৌন সহিংসতার শিকার
সুদানের নারীরা ‘বিশ্বের জঘন্যতম’ যৌন সহিংসতার শিকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 30 জানুয়ারী 2026 | আপডেট: 04:14, 31 আগস্ট 2026

অনলাইন ডেক্স : 

 

সুদানের গৃহযুদ্ধ দেশটির নারীদের জন্য এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। দেশটির সমাজকল্যাণমন্ত্রী সুলাইমা ইশহাক আল খলিফা জানিয়েছেন, সুদানের নারীরা বর্তমানে ‘বিশ্বের সবচেয়ে ভয়াবহ’ যৌন সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন, আর এসব অপরাধ ঘটছে সম্পূর্ণ দায়মুক্তির সঙ্গে। খবর দ্য গার্ডিয়ানের।

 

২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই যুদ্ধের সবচেয়ে করুণ শিকার হচ্ছেন নারীরা।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘ধর্ষণের ক্ষেত্রে বয়সের কোনো বাছবিচার করা হচ্ছে না। এক বছরের শিশু থেকে শুরু করে ৮৫ বছরের বৃদ্ধাÑ কেউই এই পাশবিকতা থেকে রেহাই পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের সামনেই ধর্ষণের ঘটনা ঘটছে।’

 

মন্ত্রী সুলাইমা ইশহাকের মতে, আরএসএফ ধর্ষণকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। এর উদ্দেশ্য কেবল অপমান করা নয়, বরং জাতিগত নিধন এবং মানুষের মনোবল ভেঙে তাদের এলাকা ছাড়া করা। এসআইএইচএ নেটওয়ার্কের তথ্যমতে, নথিভুক্ত যৌন সহিংসতার ৮৭ শতাংশের জন্যই দায়ী আরএসএফ।

পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে, নারীদের অপহরণ করে যৌনদাসী বানানো হচ্ছে অথবা প্রতিবেশী দেশে পাচার করে দেওয়া হচ্ছে। সামাজিক লজ্জার ভয়ে অনেক পরিবার ভুক্তভোগী মেয়েদের জোরপূর্বক বিয়ে দিতে বাধ্য হচ্ছে। অভিযোগ রয়েছে, মালি, শাদ ও লিবিয়ার মতো দেশের ভাড়াটে সেনারাও এই নির্যাতনে জড়িত।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দারফুরে সংঘটিত এই ঘটনাগুলোকে ‘সংগঠিত যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করছে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →