৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

কুষ্টিয়ায় গ্রামসরকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় গ্রামসরকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় গ্রামসরকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 01 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 09:55, 01 ফেব্রুয়ারি 2026

 

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

 

 


“গ্রামই রাষ্ট্রের মূল শক্তি”এই চেতনা ধারণ করে গ্রামভিত্তিক গণতন্ত্রকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হলো গ্রামসরকার প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। রোববার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় কুষ্টিয়া সদর আসনের ১৩টি ইউনিয়নের অন্তর্গত ১৪৯টি গ্রামের গ্রামসরকার প্রধান ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। প্রতিনিধি সভার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা গ্রামসরকার প্রধান শামসুল আলম স্বপন ।  সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক সেলিম মাহমুদ।


প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন—গ্রামই দেশের প্রাণকেন্দ্র, আর গ্রামসরকারই প্রকৃত সরকার। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে আবারও গ্রামসরকার ব্যবস্থা পুনরায় চালু করা হবে, ইনশাল্লাহ।”


তিনি আরও বলেন,“গ্রামসরকার প্রধান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এ সময় তিনি উপস্থিত প্রতিনিধিদের দোয়া কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

 

উদ্বোধনী বক্তব্যে  কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন,“বিএনপি সব সময় তৃণমূলকে শক্তিশালী করে রাষ্ট্র পরিচালনার রাজনীতিতে বিশ্বাসী। গ্রামসরকার ছিল শহীদ জিয়ার যুগান্তকারী ও দূরদর্শী চিন্তার ফসল। এই ব্যবস্থার মাধ্যমেই জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব।”তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে শামসুল আলম স্বপন বলেন,“গ্রামসরকার কেবল একটি প্রশাসনিক কাঠামো নয়, এটি গ্রামীণ সমাজের আত্মপরিচয় ও নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিন এই ব্যবস্থা বন্ধ থাকায় গ্রাম পর্যায়ে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। বিএনপি সেই শূন্যতা পূরণে আবারও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।”
সভায় গ্রামসরকার প্রধানদের পক্ষ ধানের শীষকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন  শেখ মোহাম্মদ আলী মোজাম, আব্দুল মান্নান, আবুল মজিদ,আবুবকর সিদ্দিক, নূর মোহাম্মদ সরকার, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ঝন্টু, আব্দুল মান্নান মোল্লা, শাহীনুল ইসলাম প্রমুখ।


আলোচনা শেষে ইঞ্জি. জাকির হোসেন সরকারকে প্রধান পৃষ্ঠপোষক,কুতুব উদ্দিন আহমেদকে,প্রধান উপদেষ্টা,শামসুল আলম স্বপনকে সভাপতি , শেখ মোহাম্মদ আলী মোজামকে সাধারন সম্পাদক করে সদর উপজলা গ্রামসরকারের আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়। নিবার্চনের পর  পূর্ন কমিটি গঠন করারও সিদ্ধান্ত গৃহিত হয়। 
শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত গ্রামসরকার প্রধানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন  এমপি প্রাথী ইঞ্জিজাকির হোসেন সরকার । 
সভা শেষে গ্রামসরকার প্রতিনিধিরা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রাণবন্ত আলোচনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও গণতন্ত্রমুখী অঙ্গীকারে ভর করে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভা কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১