৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

জাহানারার হেনস্তা করার প্রতিবেদন পেয়েছে বিসিবি

জাহানারার হেনস্তা করার প্রতিবেদন পেয়েছে বিসিবি
জাহানারার হেনস্তা করার প্রতিবেদন পেয়েছে বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 06 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 11:56, 31 আগস্ট 2026

ক্রিড়া প্রতিবেদক :                                                         

                                                                     

বাংলাদেশ নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ সদস্যের তদন্ত কমিটির একজন সদস্য সোমবার ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সাবেক জাতীয় নারী দলের অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেছিলেন, দল ব্যবস্থাপনার এক সদস্যের দ্বারা তিনি যৌন নিপীড়নের শিকার হন। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করে বিসিবি।

প্রথমদিকে বিসিবি জানায়, তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জাস্টিস তারিক উল হাকিম। কমিটির অন্য সদস্যরা ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

 

পরবর্তীতে কমিটির পরিসর বাড়িয়ে আরও দুই সদস্যকে যুক্ত করা হয়। তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে বাংলাদেশ ল কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সোমবার ক্রিকবাজকে জানান, তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, তদন্ত কমিটি গঠনের পরও একাধিকবার সময়সীমা বাড়িয়েছিল বিসিবি।

প্রথমবার ২ ডিসেম্বর সময় বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিবি জানায়, জাহানারা আলম লিখিত অভিযোগ জমা দিতে আরও সময় চেয়েছিলেন। তাকে অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া হয়। এরপর ২১ ডিসেম্বর বিসিবি আবার জানায়, স্বাধীন তদন্ত কমিটি ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে।

এদিকে, বিসিবির নীরব ভূমিকা নিয়ে হাইকোর্ট রুল জারির কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা আসে। সোমবার জাহানারা আলমের অভিযোগের তদন্তে বিসিবির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের পর এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসিমসহ আরও কয়েকজন আইনজীবী।

আইনজীবীরা জানান, হাইকোর্ট বিসিবিকে কারণ দর্শাতে বলেছেন-কেন জাহানারা আলমের অভিযোগের বিষয়ে তাদের উদাসীনতা ও নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না। একই সঙ্গে বিসিবি এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে বা নেবে, তা আদালতকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়, কোনো অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ নীরব থাকলে শুধু একজন ভুক্তভোগীই নয়, ভবিষ্যতের সম্ভাব্য অনেক ভুক্তভোগীও ভয় ও অনাস্থার কারণে সামনে আসতে সাহস পাবেন না, যা বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

আদালত মন্তব্য করেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব—তা শিক্ষা প্রতিষ্ঠান হোক, কর্মক্ষেত্র, কারখানা, হাসপাতাল কিংবা খেলাধুলার মাঠ। এ ধরনের অভিযোগ সব ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার