৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের খোলা চিঠি

বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের খোলা চিঠি
বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের খোলা চিঠি
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 08 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 01:05, 08 ফেব্রুয়ারি 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
৭৭ কুষ্টিয়া-৩ (সদর) আসনের ভোটারদের প্রতি বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের খোলা চিঠি

প্রিয় কুষ্টিয়া সদর আসনের সম্মানিত ভোটারবৃন্দ,
আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন।

এই আসনের প্রত্যেকটি পরিবারকে আমি নিজের পরিবার মনে করি। আমার সন্তান সুশিক্ষা অর্জন করুক, পরিবারের সব সদস্য সাধ্যের মধ্যে ভালো চিকিৎসা পান, কেউ যেন মাদকাসক্ত বা অসামাজিক কাজে জড়িত না হয় এবং যোগ্যতা অনুযায়ী সবার কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আপনাদের সঙ্গে আমিও আমার পরিবার নিয়ে এই স্বপ্ন দেখি, প্রত্যাশা করি। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দল ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, কেউ হয়রানি ও অবিচারের শিকার হবেন না। আমি বিশ্বাস করি, প্রত্যেকটি পরিবার সুখী ও সমৃদ্ধিশালী হলে দেশ সমৃদ্ধ হবে।

প্রিয় ভোটারবৃন্দ,
বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে কর্মজীবনে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আমার মনে হয়েছে—যোগ্য নেতৃত্ব ও পরিচালনার অভাবে বিপুল সম্ভাবনাময় এই দেশটি পিছিয়ে আছে। মেধাবী তরুণ-তরুণী প্রজন্ম আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই দেশটি ঘুরে দাঁড়াবে।

এ দেশের মাটিতে আমাদের কৃষকরা ঘাম ঝরিয়ে সোনার ফসল ফলায়। বীজ, সার ও সেচের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা, ফসলের ন্যায্য মূল্য এবং কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে পারলে দেশের অর্থনীতি গতিশীল হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহজ শর্তে কৃষিঋণ ও কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

প্রিয় ভাই ও বোনেরা,
একটি পরিবারে মা শিক্ষিত হলে তার সন্তানরাও যোগ্য হয়। নারী শিক্ষায় গুরুত্ব দেওয়াসহ বসতবাড়িকে খামারে পরিণত করে আমাদের মা-বোনদের আর্থিক সক্ষমতা অর্জন করানো জরুরি বলে আমি বিশ্বাস করি। প্রত্যেকটি পরিবারকে প্রযুক্তির সুবিধায় মনিটরিংয়ের আওতায় এনে তাদের সমস্যার সমাধান ও উন্নয়নে সহযোগিতা করা হবে।

প্রিয় ভোটারবৃন্দ,
সব সময়ই আমি বলে থাকি—দেশ ও জাতির প্রয়োজনে প্রত্যেক ভোটারই সমান আত্মসম্মান ও মর্যাদার অধিকারী। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের সঙ্গে প্রার্থী ও দলের বিশ্বাস ও আস্থার নিবিড় সম্পর্ক থাকা জরুরি। আপনারা জানেন, ১৯৭১ সালে দিশেহারা জাতিকে সাহসী ঘোষণায় স্বাধীনতার মশাল জ্বালিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭৫ সালে আবারও দুর্ভিক্ষপীড়িত ও ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে সিপাহী-জনতার বিপ্লবী অভ্যুত্থানের বরপুত্র হয়ে তিনি দেশের হাল ধরেন। তাবেদারমুক্ত, জবাবদিহি ও অধিকার আদায়ের যে নতুন গণসচেতনতার উন্মেষ ঘটেছিল, সেখান থেকে তিনি জাতীয়তাবাদ ও দেশপ্রেমকে ধারণ করে তলাবিহীন চারির খনিকে স্বনির্ভর, আত্মমর্যাদা ও আত্মসম্মানে বলীয়ান বাংলাদেশ গড়ে তোলেন।

দেশি-বিদেশি ষড়যন্ত্রে তাঁর শাহাদতের মধ্য দিয়ে দেশের সে অগ্রযাত্রা থমকে যায়। মানুষের অধিকার আদায়ে গৃহকোণ থেকে রাজপথে নামেন বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদ ও তাবেদারমুক্ত সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীনতা অবিসংবাদিত। তিনি জেল-জুলুম-অপমান সহ্য করেছেন, মাথা নত করেননি, দেশ ছেড়ে যাননি। অধিকার আদায়ে রাজপথ তিনিই সৃষ্টি করেছিলেন; সে পথ ধরেই জুলাই যোদ্ধাদের আবির্ভাব ঘটে, দেশ ছেড়ে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হয় ফ্যাসিস্টরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু-শোক থেকে আমরা শক্তি খুঁজে পাই। তিনি আমাদের সাহস ও প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন।

আজ আমাদের সামনে কঠিন পথ—জাতির জন্য আরেকটি সন্ধিক্ষণ। এবার আমাদের প্রিয় এই দেশটাকে মেরামতের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের অক্ষুণ্নতার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে তাবেদারমুক্ত থাকার ঘোষণা দিয়েছেন তিনি। সকলে মিলে দেশটাকে গড়ে তোলার যে আহ্বান তিনি জানিয়েছেন, সেখানে হিংসা ও বিদ্বেষের জায়গা নেই; আছে হৃদ্যতা, ভালোবাসা ও দেশপ্রেম।

সুহৃদ তরুণ প্রজন্মের সচেতন ভোটারবৃন্দ,
দেশ গড়তে শক্ত হাতে হাল ধরা, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বিপুল সম্ভাবনাময় নতুন ভোটার—সাহসী তরুণ-তরুণীরা নানা অপপ্রচার ও প্রলোভনের মোকাবিলা করে দেশের জন্য এগিয়ে আসবে। প্রাণপণে সমস্ত জঞ্জাল সরিয়ে দেশটিকে আগামী প্রজন্মের বসবাসযোগ্য করতে, বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যেতে আমাদের সঙ্গেই থাকবেন—আমি সে প্রত্যাশা করছি।

প্রিয় কুষ্টিয়া সদর আসনের জনগণ,
আগামী নির্বাচন শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই নয়; বরং এ দেশের মানুষকে নৈরাজ্য ও হতাশা থেকে উদ্ধার করে শান্তি ও সমৃদ্ধির পথে আনার নির্বাচন। আমাদের মনে রাখতে হবে—দেশটা আমার-আপনার সকলের। ধর্মান্ধতা নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবিচল থেকে প্রগতিশীল শাসনব্যবস্থা, জনমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বজুড়ে লাল-সবুজের গৌরবময় দ্যুতি ছড়াতে এবার আপনার ভোট ধানের শীষের পক্ষে হোক।

পরিশেষে, মহান আল্লাহর নিকট সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনাদের নিকট এ নির্বাচনে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রকৌশলী জাকির হোসেন সরকার
বিএনপি মনোনীত
৭৭ কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী

 
 
1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে