৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 09 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 04:41, 09 ফেব্রুয়ারি 2026
 
মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তরুণ সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, শিল্পায়ন, কৃষি উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়, তরুণ ও বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষিত তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, স্টার্টআপ সিড ফান্ড এবং জামানত ছাড়াই সহজ ঋণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চায়নিজ, জাপানিজ, কোরিয়ান, আরবি ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
শিক্ষা খাতে স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ এবং এআই-ভিত্তিক কানেক্টেড লার্নিং সিস্টেম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কুষ্টিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথাও বলা হয়েছে।
স্বাস্থ্য খাতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন, জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) এর মাধ্যমে চিকিৎসাসেবা আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে।
নগর উন্নয়নে কুষ্টিয়া পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শহরের যানজট নিরসনে রেললাইন শহরের দক্ষিণে স্থানান্তর, কুষ্টিয়া ইস্ট ও ওয়েস্ট নামে দুটি স্টেশন নির্মাণ এবং পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গড়াই নদীর ওপর ঘোড়াঘাটে নতুন সেতু নির্মাণ ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
গড়াই নদীর দুই তীরজুড়ে ১০০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ, শহর সম্প্রসারণ, বিনোদন কেন্দ্র গড়ে তোলা এবং শিলাইদহ সংলগ্ন পদ্মা নদীতে নতুন সেতু নির্মাণের মাধ্যমে কুষ্টিয়াকে আঞ্চলিক বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এছাড়া কুষ্টিয়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, জুয়া, নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় নদী খনন, নৌপথ চালু, মৃত নদী পুনর্জাগরণ এবং পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে সামাজিক আন্দোলন জোরদারের পরিকল্পনাও তুলে ধরা হয়।
কৃষি ও শিল্প উন্নয়নের অংশ হিসেবে জিকে সেচ প্রকল্প সংস্কার, নৌবন্দর স্থাপন, শিল্পনগরী গড়ে তোলা, খাজানগর চাল মোকামকে আধুনিকায়ন এবং ভাদালিয়া অঞ্চলের অটোমোবাইল শিল্প সম্প্রসারণে সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বৃহৎ সিএসডি খাদ্য গুদাম নির্মাণ এবং বন্ধ মোহিনী মিল ও সুগার মিল বিষয়ে গণশুনানির আয়োজনের কথাও উল্লেখ করা হয়।
সাংস্কৃতিক বিকাশে কুষ্টিয়াকে দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি আদায়ের উদ্যোগ, জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ ও ক্রীড়া কার্যক্রম জোরদারের পরিকল্পনাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে