৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

বাবর, শাহিন, শাদাবদের অবসর চান পাকিস্তানি সাবেকরা

বাবর, শাহিন, শাদাবদের অবসর চান পাকিস্তানি সাবেকরা
বাবর, শাহিন, শাদাবদের অবসর চান পাকিস্তানি সাবেকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 16 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 12:06, 31 আগস্ট 2026

ক্রিড়া    প্রতিবেদক : 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানে হারের পর পাকিস্তান দলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সবচেয়ে বেশি আক্রমণের মুখে পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। দেশটির কয়েকজন সাবেক ক্রিকেটার তার সঙ্গে শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির দল থেকে বাদ পড়ার দাবি তুলেছেন।

 

কলম্বোয় একপেশে ম্যাচে পাকিস্তানের বোলাররা তরুণ ওপেনার ঈশান কিষাণের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে বিপর্যস্ত হন। অন্যদিকে রান তাড়ায় পাকিস্তানের ব্যাটাররা ভারতীয় পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি।

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, ‘আমার হাতে থাকলে আমি বাবর, শাদাব ও শাহিনকে আর টি-টোয়েন্টি দলে নিতাম না। তারা পাকিস্তানের জন্য অনেক সুযোগ পেয়েছে, কিন্তু আবারও ব্যর্থ হয়েছে।’ তিনি মনে করেন, এখন সময় তরুণদের সুযোগ দেওয়ার।

 

শাহিন দুই ওভারে ৩১ রান দেন, আর বাবর দল যখন ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে, তখন অক্ষর প্যাটেলের বলে বড় শট খেলতে গিয়ে মাত্র ৫ রানে আউট হন।

সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ হতাশা প্রকাশ করে বলেন, বড় ম্যাচে চরিত্র দেখাতে হয়, যা পাকিস্তানি খেলোয়াড়রা দেখাতে পারেননি।

আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ সামাজিক মাধ্যমে লেখেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। টি-টোয়েন্টি দলে নতুন পারফরমার দরকার, দুর্বল দলের বিপক্ষে ফাঁপা জয় নয়।’

সাবেক পেসার শোয়েব আখতার ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে বলেন, ‘একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে, যে ম্যাচ জেতাতে পারে না।’ তিনি আরও যোগ করেন, ‘গত ১৫-২০ বছরে কোনো বিনিয়োগ হয়নি। একসময় আমরা ভারতের সঙ্গে লড়তাম, এখন তাদের হারানোর স্বপ্নও দেখা যায় না।’

দীর্ঘদিন ধরেই বাবরের সমালোচক আহমেদ শেহজাদ মনে করেন, এটি হয়তো এই সংস্করণে বাবরের শেষ ম্যাচ ছিল।

এই পরাজয়ে পাকিস্তান ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে হতাশার ছায়া। সামাজিক মাধ্যমেও অনেকে বিদ্রূপ করে লিখেছেন, বাংলাদেশকে সমর্থন জানিয়ে বয়কটের ডাক মেনে চলাই হয়তো ভালো হতো।

সাবেক অধিনায়ক মইন খান বলেন, বর্তমানে যেকোনো সংস্করণেই ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তার মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয়রা নিজেদের সেরাটা দিতে জানে।

মিয়াঁদাদ প্রশ্ন তোলেন, কেন দলে মাত্র একজন পেসার রাখা হলো। তার মন্তব্য, ‘ফাহিম আশরাফকে কেন বল দেওয়া হলো না? ছয় স্পিনার নিয়ে কেমন কৌশল এটা?’

সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুই জয়ের কারণে ম্যাচের আগে আশাবাদ তৈরি হয়েছিল। তার ভাষ্য, ‘দল আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিচ্ছিল এবং কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলি আগার অধীনে স্বচ্ছন্দ মনে হচ্ছিল। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম ভারত কতটা শক্তিশালী দল। তারা বড় ম্যাচের দল, আর গতকালের ম্যাচে আমাদের পরিকল্পনাই ভুল ছিল।’

ভারতের কাছে এই হারের পর পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের দাবি এখন আরও জোরালো হয়ে উঠেছে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব