৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন্ডিং:

মৌলভীবাজারে প্রেমের টানে চীনা তরুণী, শনিবারে বিয়ে

মৌলভীবাজারে প্রেমের টানে  চীনা তরুণী, শনিবারে বিয়ে
মৌলভীবাজারে প্রেমের টানে চীনা তরুণী, শনিবারে বিয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 20 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 04:59, 20 আগস্ট 2026
মৌলভীবাজার প্রতিনিধি : 

প্রেমের ডাকে হাজার মাইল পাড়ি দিয়ে চীনের সাংহাই থেকে মৌলভীবাজারের রাজনগরে ছুটে এলেন তরুণী ক্রিস হুই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে করে তাকে নিয়ে আসেন তার জীবনসঙ্গী সুকান্ত সেন। ভিন্নধর্মী এ আগমনে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

গ্রামের সেন বাড়ি ইতোমধ্যে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও আয়োজনের মাধ্যমে। আগামী ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। আগামীকাল শনিবার বসবেন বিয়ের পিড়িতে।

সুকান্ত সেন টিকরপাড়ার প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। উচ্চশিক্ষার জন্য ২০১৮ সালে তিনি চীনে পাড়ি জমান। সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে চাকরিতে যোগ দেন। কয়েক বছর পর পরিচয় হয় সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হুইয়ের সঙ্গে। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে গভীর ভালোবাসা।

২০২৩ সালে তারা যৌথভাবে ব্যবসা শুরু করেন এবং বর্তমানে চীনে তাদের একটি নিজস্ব কোম্পানি রয়েছে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তারা বিবাহ নিবন্ধন সম্পন্ন করেন। এরপর পারিবারিক আয়োজনের জন্য বাংলাদেশে আসার পরিকল্পনা করেন।

ক্রিস হুই বলেন, ‘আজ আমার জীবনের বিশেষ একটি দিন। আমি বাংলাদেশে এসেছি আমার স্বামী সুকান্ত সেনের সঙ্গে। আমার মা-বাবা ও চাচাও আমাদের সঙ্গে এসেছেন। এখানে এসে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।’

সুকান্ত সেন বলেন, ‘আমাদের সম্পর্কের শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে। ধীরে ধীরে বিশ্বাস ও ভালোবাসা তৈরি হয়। আমরা ভেবেছিলাম, দেশে ফিরে ভিন্ন কিছু করবো। তাই ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসার পরিকল্পনা করি। এতে আমার স্ত্রী যেমন খুশি হয়েছেন, তেমনি এলাকাবাসীও আনন্দিত।’

এদিকে, বিদেশি তরুণীকে এক নজর দেখতে প্রতিদিনই টিকরপাড়ায় ভিড় করছেন কৌতূহলী গ্রামবাসী। প্রতিবেশী ছেলের সঙ্গে চীনা তরুণীর বিয়ে, এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

প্রেমের টানে দুই ভিন্ন সংস্কৃতি ও দুই দেশের মানুষের এই মিলন যেন নতুন এক বন্ধনের বার্তা ছড়িয়ে দিচ্ছে রাজনগরের টিকরপাড়ায়।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।