৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

আতার বিরুদ্ধে দুদকের মামলা

আতার বিরুদ্ধে দুদকের মামলা
আতার বিরুদ্ধে দুদকের মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 23 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 01:50, 31 আগস্ট 2026

 

 

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া :

 

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের ভাই আতাউর রহমান আতার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত  ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন “দুদক”।

 

২৩ ফেব্রুয়ারি সোমবার  দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহাওে উল্লেখ করা হয় , ২০২৫ সালে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে নামে দুদক। এ সময় তার পুরো সম্পদের বিবরণী দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) মোতাবেক দুর্নীতি দমন কমিশন কর্তৃক সম্পদ বিবরণী ফরম তার নিজ ঠিকানায় জারি করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করেননি আতা।

এজাহার সূত্রে আরও জানা যায়, দুদকের অনুসন্ধানে ১০ কোটি ৯ লাখ ৬৮হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে দুদক জানতে পারেন্ । যার কারণে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা করেন।

 

আতাউর রহমান আতা ভেড়ামারা উপজেলার বাহির চর এলাকার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সর্ম্পকীয় চাচাতো ভাই। কুষ্টিয়া দদুকের আইন জীবি এ্যাডভেকেট আব্দুল মান্নাফ বলেন, মামলাটি জেলাজজে দায়ের করা হয়েছে । আইনানুগ ভাবে মামলাটির কার্যক্রম দ্রুত শুরু হবে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →