৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

আমি ডিভোর্সি নই’, মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘

আমি ডিভোর্সি নই’, মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘
আমি ডিভোর্সি নই’, মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 25 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 02:47, 31 আগস্ট 2026

বিনোদন প্রতিবেদক : 

 

আসলেই কি মা হচ্ছেন বুবলী? এটাই এখন শোবিজের আলোচিত প্রশ্ন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় জবাব বিষয়টিকে আরও জটিল করেছে। এবার এক পডকাস্টে এসে বুবলী জানালেন, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।

বছরের শুরু থেকেই গুঞ্জন ছড়িয়েছে, আবার মা হচ্ছেন বুবলী। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী—এমন খবরও প্রকাশ হয়েছে। তবে বারবার মিডিয়ার সামনে এলেও বিষয়টি পরিষ্কার করেননি বুবলী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে অতিথি হয়েছিলেন বুবলী। অনুষ্ঠানে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বললেও, আবার মা হওয়ার খবরটি পরিষ্কার করেননি এই নায়িকা। বুবলী বলেন, ‘আমি একজন বিবাহিত মানুষ। আমি ডিভোর্সি নই। তাই প্রেগন্যান্ট হচ্ছি কি না হচ্ছি, এটা কখন দর্শকদের বলব বা কেন বলছি না—এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিস্বাধীনতা। একজন বিবাহিত নারীকে নিয়ে যখন মানুষ অনেক গল্প তৈরি করে, সেটা খুব দুঃখজনক। সবকিছু কেন দর্শকদের কাছে জবাবদিহি করতে হবে। ব্যক্তিগত বিষয়গুলো কখন বলব, এটাও আমাদের নিজস্ব সিদ্ধান্ত।’

 

শবনম বুবলী। ছবি: সংগৃহীত

শবনম বুবলী। ছবি: সংগৃহীত

বছর চার আগে শাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, অপু বিশ্বাস ও বুবলী—দুজনেই তাঁর জীবনে এখন অতীত। এই প্রসঙ্গে বুবলী বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনো অপশন থাকে না।’ শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাঁদের মধ্যে অভিমান বা ভুল-বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। তিনি বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।’

শাকিব খানকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট দেন বুবলী ও অপু বিশ্বাস। এ নিয়ে বাগ্‌যুদ্ধও চলে তাঁদের। এ বিষয়ে বুবলী বলেন, ‘আমার পক্ষ থেকে কখনোই পাল্টাপাল্টি বিষয়টি আসেনি। অনেকে আছে, যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করেছে, আবার বিএনপির সময়ে হয়েছে বিএনপি।... অন্যকে কপি করলে তো আমিও ভাবতাম এভাবে রাজনীতি করব। অনেকে তো একবার মুসলিম হচ্ছে, একবার হিন্দু হচ্ছে, আবার মুসলিম হচ্ছে। আমি এসব করি না।’

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →