৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

ইমন চক্রবর্তী বলেন সেদিন রাতেই তো বড় হয়ে গেলাম

ইমন চক্রবর্তী বলেন  সেদিন রাতেই তো বড় হয়ে গেলাম
ইমন চক্রবর্তী বলেন সেদিন রাতেই তো বড় হয়ে গেলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 26 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 02:51, 31 আগস্ট 2026

বিনোদন ডেক্স : 

 

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ভারতীয় প্রথম সারির কয়েকজন গায়ক-গায়িকার মধ্যে একজন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ কণ্ঠশিল্পীর সংগীত সাধনা থেকে শুরু করে ব্যক্তিগতজীবন—সবটাতেই ছায়া হয়ে আছেন তার মা তৃষ্ণা চক্রবর্তী। মায়ের কাছ থেকেই সংগীত শেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের প্রতি আগ্রহী হয়ে উঠেন এ গায়িকা।

 

মঞ্চে গান গাওয়ার সময় বা জাতীয় পুরস্কারের মঞ্চে ওঠার মুহূর্তেও তিনি বারবার খুঁজেছেন তার মাকে। আজ মাকে হারানোর ১২ বছর পূর্ণ হল।

ইমনের মা-ই তার সংগীতের প্রথম শিক্ষাগুরু। মায়ের হাত ধরেই রবির গানকে ভালোবাসা। মা ছাড়া তাই তো গোটা জগত অন্ধকার তার। মাতৃবিয়োগের ১২ বছর। সময় অনেকটা গড়িয়েছে, সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। কিন্তু মনের কোণে রয়ে গেছে সেই অপূরণীয় শূন্যতা। মা-কে হারানোর এক যুগ পার করে এক আবেগঘন পোস্ট করলেন ইমন চক্রবর্তী। মাকে নিয়ে আজকের পোস্টে গায়িকার সেই আর্তি যেন সব বাঁধ ভেঙেছে। পোস্টে গায়িকা লিখেছেন, ‘লাইফ ইজ গেটিং হার্ডার উইদাউট ইউ ডে বাই ডে... তুমি ফিরে এসো পারলে। প্লিজ ফিরে এসো মা।’

 

 

ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, ঋতু বদলায়, কিন্তু কিছু ক্ষত যেন সময়ের প্রলেপেও সেরে ওঠার নয়। গায়িকা ইমন চক্রবর্তীর জীবনেও আজ তেমনই এক বিষণ্ণ দিন। ১২ বছর আগে আজকের দিনেই মাথার ওপর থেকে মায়ের আশীর্বাদের হাতটা সরে গিয়েছিল। দেখতে দেখতে এক যুগ পার হয়ে গেল। সাফল্যের আলোয় আজ চারপাশ ঝলমল করলেও, ইমনের মন পড়ে— সেই ১২ বছর আগের এক গোধূলি বেলায়।

সামাজিক মাধ্যমে ইমন লিখেছেন এক মর্মস্পর্শী চিঠি। এ গায়িকা লিখেছেন— ‘১২ বছর হলো মা। এই ১২ বছরে আমি অনেক কিছু দেখলাম। শিখলাম। বড় হলাম। ওহ! বড় তো ওই দিনেই হয়ে গেছি।’

মা-হারা মেয়ের কাছে জীবনের কঠিন বাস্তবটা যে ওই দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল, সে কথাই ফুটে উঠেছে ইমনের প্রতিটি শব্দে। ইমনের আক্ষেপ, মা পাশে না থাকলে জীবন দিন দিন যেন আরও বেশি কঠিন হয়ে পড়ে।

ইমনের এই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীসহ সহকর্মীরা। অনেকেই তাকে সান্ত্বনা দিয়ে জানিয়েছেন যে, মা কখনো ছেড়ে যান না। তিনি আশীর্বাদ হয়ে সবসময় সন্তানের পাশেই থাকেন। সুদীপ্তা চক্রবর্তী থেকে শুরু করে টালিপাড়ার অনেক চেনামুখ ইমনের এ পোস্টে সমবেদনা জানিয়েছেন।

সাফল্য, নাম ও যশ—সবকিছুর ভিড়েও ইমন চক্রবর্তী আজ সেই ছোট্ট মেয়েটিই রয়ে গেছেন, যে তার মায়ের জন্য আজও নিভৃতে চোখের পানি ফেলেন। ১২ বছর পরও ইমনের কণ্ঠে তাই আজ ফিরে আসার হাহাকার।

খুব শিগগির ইমনকে নতুন অবতারে দেখা যাবে। গানের পাশাপাশি এবার নাচের জগতে নাম লেখাচ্ছেন ইমন। সুমন ঘোষ ইউন্ডোজ প্রোডাশন হাউসের ব্যানারে ‘ফ্যামিলিওয়ালা’ নামে একটি ছবি বানাচ্ছেন। আর সেখানেই একটি গানে নাচ করতে দেখা যাবে ইমনকে। গানটি হলো ‘ঠাকুরজামাই’। ‘ফ্যামিলিওয়ালা’র জন্য এ গানটি লিখেছেন ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →