৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 26 ফেব্রুয়ারি 2026 | আপডেট: 08:43, 26 ফেব্রুয়ারি 2026

আদালত প্রতিবেদক : 

 

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০২৬-২০২৭ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোহেল খালিদ মো. সাঈদ ১৩৩ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম ৮৭ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খ. ম. আরিফুল ইসলাম (রিপন) ১৬৫ ভোট পান।

সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুর রহমান ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল ১৯৬ ভোট পান। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন অ্যাডভোকেট এস এম মনোয়ার হোসেন মুকুল (১৩৫ ভোট) ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন (১১৬ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুন নাহার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সাত্তার (শাহেদ) ১২৬ ভোট এবং অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম (মনিরুল) ৬৩ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মকলেছুর রহমান পিন্টু ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সেনা (১০৫ ভোট), অ্যাডভোকেট ইকবাল হোসেন টুকু (৮৩ ভোট) এবং অ্যাডভোকেট শহিদুল ইসলাম (৭১ ভোট)। গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এনামুল হক ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোছা. সুলতানা বেগম (মমো) ১৯৭ ভোট পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সিনিয়র সদস্য ও জুনিয়র সদস্য পদে ভোট গণনা চলছিল।

সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট মো. তোজাম্মেল হক, অ্যাডভোকেট রোকুনুজ্জামান (সাজু) ও অ্যাডভোকেট আশরাফুল রেজা (শিমুল)। দপ্তর সম্পাদক পদে- অ্যাডভোকেট মারুফ বিল্লাহ, অ্যাডভোকেট ওয়াকিবুল ইসলাম (লিপসন) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (দিপু)। সিনিয়র সদস্য পদে- অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অ্যাডভোকেট হাফিজুর রহমান (হাফিজ), অ্যাডভোকেট আকতারুজ্জামান আকতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান (আজিম) ও অ্যাডভোকেট আশুতোষ কুমার পাল (দেবাশীষ)।

জুনিয়র সদস্য পদে- অ্যাডভোকেট খাইরুজ্জামান, অ্যাডভোকেট সাইফুর রহমান (সুমন), অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম রানা (২), অ্যাডভোকেট জাভেদ কাইছার (জাসিব) ও অ্যাডভোকেট খন্দকার নবীন মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কে. এম. আব্দুর রউফ। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোস্তফা সামসুজ্জামান ও অ্যাডভোকেট মো. আল মুজাহিদ হোসেন (মিঠু)।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে