৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

মিরপুরে কৃষককে হত্যা, চারজনের যাবজ্জীবন

মিরপুরে কৃষককে হত্যা, চারজনের যাবজ্জীবন
মিরপুরে কৃষককে হত্যা, চারজনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 30 মার্চ 2026 | আপডেট: 01:11, 30 মার্চ 2026

 

মিরপুর প্রতিনিধি : 

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মণ্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার। নিহত সাহাবুল ইসলাম সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মণ্ডলের ছেলে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক কালু, একই গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সহধর্মিণীর ছোট বোন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তাঁর মেয়েকে দেখভালের জন্য মিরপুর উপজেলার মিটন গ্রামে পরিবার নিয়ে বাস করতেন সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টোবর স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হন সাহাবুল। পরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধঞ্চেখেতের আইল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত সাহাবুলের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাবীদ হাসান আসামি আসাদুল প্রামাণিক কালুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আবু তা‌হের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার ক‌রে পুলিশ। গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষ‌কে ফাঁসা‌তে সাহাবুল‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন তারাঁ। পরে তাঁদের আদালতে সোপর্দ করে পুলিশ।

এজাহারের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসাদুল প্রামা‌ণিক, আবু তা‌হের, হা‌বিল‌ হো‌সেন ও মিলন‌কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১