৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

আমির হামজাকে পাবনার ‘পাগলা গারদে’ ভর্তি করার দাবি

আমির হামজাকে  পাবনার ‘পাগলা গারদে’ ভর্তি করার দাবি
আমির হামজাকে পাবনার ‘পাগলা গারদে’ ভর্তি করার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 31 মার্চ 2026 | আপডেট: 07:22, 30 মার্চ 2026
সিরাজগঞ্জ প্রতিনিধি : 
 
 
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার সংসদীয় পদ বাতিল করে তাকে পাবনার ‘পাগলা গারদে’ ভর্তি করার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জের আলেম-ওলামারা।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে আয়োজিত এক প্রতিবাদ ও ঘৃণা সমাবেশে এ দাবি জানান তারা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলার প্রতিবাদে মুফতি আমির হামজার বিরুদ্ধে জেলার সর্বস্তরের আলেম ওলামা এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, “আমাদের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি।’ বাস্তবে তাই, পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার থেকে বাঁচার জন্য যুদ্ধ হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়নি। মন্ত্রী ঠিকই বলেছেন। তার এই বক্তব্যে তিনি নাস্তিক হননি। উনি যদি বলতেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, তাহলে আমরাই ফতোয়া দিতাম।”
তারা বলেন, ‘আমাদের দেশ যখন ভারত থেকে স্বাধীন হয়, ওই সময় একদল লম্পট প্রতারক মোনাফেক ইসলামের নাম নিয়ে দেশ স্বাধীন করেছিল। পরবর্তীতে তারা ইনসাফের রাজত্ব কায়েম না করে অত্যাচার জুলুম করেছিল। যার বিরুদ্ধে আমাদের দেশের নাগরিকরা মুক্তিযুদ্ধ করেছিল। সেটাই মন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন। এখন ধর্মের নামে প্রতারণা করে সাধারণ জনগণকে প্রতারণা করে বিশৃঙ্খলা করতে চায়, সেটার জবাব তিনি দিয়েছিলেন। উনি সঠিক বলেছিলেন। তিনি রাষ্ট্রের কথা বলেছেন, তিনি কোনো ফতোয়া দেননি।’
বক্তারা বলেন, “মুফতি আমির হামজা আদৌ ‘মুফতি’ হয়েছে কি না, সেটা আমাদের জানা নেই। মুফতি আমির হামজা জাতে পাগল তালে ঠিক। টুকুকে নাস্তিক বলেছে, ইসলামবিরোধী বলেছে। তিনি ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ার নায়িকা রাশমিকা মানদানার কথা বলেন, তাকে না পাওয়ার বেদনায় উন্মাদ হয়ে গেছেন।”
আমির হামজার তেলাওয়াতের পেছনে নামাজ পড়লে আমাদের আলেমদের নামাজ হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, ‘তাদের দলের লোক ভুল করলে ঠিক, অন্য দলের লোক ঠিক বললেও ভুল। বিগত নির্বাচনে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে ৭৭টি সিট পেয়েছেন। আগামী ৫ বছর পরে নির্বাচন হবে, এসব এলোমেলো কথা বললে জনগণ আপনাদের প্রত্যাখান করবে।’
জেলা জাতীয় ইমাম কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ সরকার, ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মওলানা আল-আমিন, মুফতি আহমাদুল্লাহ সিরাজী, মওলানা মুফতি নোমানসহ জেলার শীর্ষ স্থানীয় আলেম ওলামা।
এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন।
1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে