৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

নতুন গান এলো বৈশাখে

নতুন গান এলো  বৈশাখে
নতুন গান এলো বৈশাখে
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 14 এপ্রিল 2026 | আপডেট: 02:39, 31 আগস্ট 2026

বিনোদন ডেক্স : 

 

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার। উৎসবের এই রঙকে আরও গাঢ় করতে প্রকাশ হচ্ছে একগুচ্ছ গান। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই গানগুলো শ্রোতাদের বর্ষবরণের আমেজকে যেমন রাঙিয়ে তুলছে, তেমনি ডিজিটালিও উৎসবে মেতেছে দেশ। লিখেছেন- তারেক আনন্দ

 

বাজেরে বাজে ঢোল আর ঢাক

দেড় দশক আগে ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়ার কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি নতুন আঙ্গিকে ফিরছে। পহেলা বৈশাখ উপলক্ষে গানচিলের ব্যানারে গানটির আধুনিক সংস্করণ প্রকাশ হলো। কবির বকুলের কথায় গানটির নতুন সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন। তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী, যেখানে আধুনিক সাউন্ড ও সময়োপযোগী উপস্থাপনা গুরুত্ব পেয়েছে। গানটি গানচিলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

 

এসো বৈশাখ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন দলীয় সংগীত ‘এসো বৈশাখ’। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে একঝাঁক জনপ্রিয় শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন ওয়ালিদ হাসান এবং এর সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শান সায়েক। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির, শান, শিলা, স্নিগ্ধা, প্রমি, জুয়েল, সুমী, জোবায়ের, শিমুল, বনি, সুমনা, অন্তর ও রাজন। বর্তমান সময়ের শ্রোতাদের রুচি ও বৈশাখী উৎসবের চিরায়ত আমেজ মাথায় রেখে গানটির আধুনিক সংগীতায়োজন করা হয়েছে।

‘আনন্দের বৈশাখ’

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে এবার যুক্ত হলো নতুন গান ‘আনন্দের বৈশাখ’। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এএন ফরহাদ। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস। প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। গানের কথায় উঠে এসেছে বৈশাখী মেলার চিরায়ত দৃশ্য- লাড্ডু, বাতাসা, জিলাপি আর বন্ধুদের নিয়ে মেলায় ঘোরার চিরাচরিত আনন্দ। সেই সঙ্গে শাড়ি-পাঞ্জাবিতে রঙিন সাজ আর উৎসবের উন্মাদনা দারুণভাবে ফুটে উঠেছে।

‘চল বৈশাখী মেলায়’

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আরও রঙিন করতে নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী ড. শম্পা দেওয়ান। ‘চল বৈশাখী মেলায়’ শিরোনামের গানটি ‘আর্ট বক্স মিউজিক’-এর ব্যানারে মুক্তি পেয়েছে। নূরে আলম মামুনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এসকে সমীর। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলিফ ও নুসরাত জাহান ফাতেমা এবং এটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →