৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ : অস্বীকার করলেন তিনি

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ : অস্বীকার করলেন তিনি
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ : অস্বীকার করলেন তিনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 10 মে 2026 | আপডেট: 11:16, 18 আগস্ট 2026


জনতার পত্রিকা :

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন-এর বিরুদ্ধে চাঁদাবাজির বিস্তর অভিযোগ নিয়ে  মিরপুরে ব্যাপক আলোচনা-সমালেচনা ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। 


স্থানীয় ভুক্তভোগী জনগন ও দলীয় সুত্রে জানাগেছে  ২০২৫ সালে আশরাফুজ্জামান শাহিন-কে সভাপতি করে মিরপুর উপজেলা বিএনপির  আংশিক কমিটি ঘোষণা করা হয়। দলীয় নেতা-কর্মীরা প্রশ্ন  তুলেছে  বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার কোন ভূমিকায় চোখে পড়েনি। তারপরেও অলৌকিক ভাবে তিনি সভাপতি বনে যান। মিরপুর অঞ্চলে মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঠিকাদারি কাজ, জ্বালানী তেল সিন্ডিকেট এবং স্থানীয় হাট-বাজার, তামাক কোম্পানী, অফিস-আদালত, উড ফ্যাক্টরী থেকে দৈনিক ও মাসিক বিভিন্ন ফিগারে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি সভাপতি শাহীনের বিরুদ্ধে প্রায়ই শোনা যায়। 

 

এমন ঘটনায় নওপাড়া বাজারে সম্প্রতি তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার এ সকল অপকর্মের হোতা নাকি মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ কবিরাজ । খোঁজ নিয়ে জানাযায়  মোটরসাইকেল চালক আজাদ বিএনপি এবং সভাপতি শাহিনের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজী করার ঘটনাও উপজেলাতে অহরহ ঘটছে। বিশেষ করে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে বাঁধা দিয়ে অর্থ আদায়ের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের ভয় দেখিয়ে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও তার (শাহীন) বিরুদ্ধে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দাবী করেন, একটি দলকে সূ-সংগঠিত করার ক্ষেত্রে তিনি সম্পূর্নরুপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সর্বমহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সকল নেতা-কর্মীরা আরও দাবী করে বলেন, বিএনপির মত এত বড় দলের উপজেলা সভাপতি হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য ছিল বা আছে তা পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে দলটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন শাহীন। দলকে শক্তিশালী করার জন্য  শাহীনের মত অদক্ষ নেতার অপসারণও  দাবী করেন মিরপুর বিএনপি’র নেতারা।

 
মিরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক টিপুসুলতান বলেন, কুষ্টিয়া -২ আসন ( মিরপুর-ভেড়ামারা) তে বিএনপি’র  দলীয় এমপি পদ প্রাথী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী হারার পেছনে উপজেলা বিএনপি’র সভাপতি অনেকাংশে দায়ি । জামাত প্রাথী তাঁর বন্ধু হওয়ার কারণে  দলীয় প্রার্থীর পক্ষে তিনি জোরালো কোন  ভুমিকা পালন করেননি। যে কারণে কর্মীরা চরম ক্ষুদ্ধ। এ ছাড়া সভাপতির বাইক চালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠলেও সভাপতি আজাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। ফলে সাধারন মানুষ মনে করেন সভাপতি তার বাইক চালককে দিয়ে অপকর্ম  গুলো করাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে বিএনপি’র নেতা কর্মীরা  সভাপতির বিপক্ষে অবস্থান নিয়েছে । তারা দ্রুত উপজেলা বিএনপি থেকে সভাপতির পদত্যাগ দাবি করছে। এ ব্যাপারে আমি জেলা বিএনপি’র নেতাদের সাথে আলাপ আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।


। মিরপুর বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহিন তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো সম্পূর্ন অস্বীকার করে বলেন, দলের ভিতর একটি চক্র আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য  এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমার বাইক চালক আজাদ অত্যন্ত ভালো ছেলে । তাকে আমার কাছ থেকে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধে মানববন্ধন হওয়ার ব্যাপারে তিনি বলেন, এটি ছিল সাঁজানো পরিকল্পিত ঘটনা । আজাদ নামে যুবদলের এককর্মী ফ্যাসিষ্ট আতাহারের সহযোগিতায় ভূয়া অভিযোগে আমার বিরুদ্ধে মানববন্ধন করে। এর সাথে আমার দলের কয়েকজন নেতা-কর্মীও  জড়িত ছিল ।  তিনি বলেন আমি কোন ব্যবসা করি না । চাঁদাবাজি করার প্রশ্নই ওঠে না। 


এ দিকে চাঁদাবাজির শিকার ভুক্তভোগীরা মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করে বলেছেন আশরাফুজ্জামান শাহিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন না করলে মিরপুরে বিএনপি’র চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবে ।

 

প্রতিবেদক : 

 

শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ জাতীয়তবাদী সাংবাদিক সংস্থা ।

ও সাবেক জেলা গ্রামসরকার প্রধান,বৃহত্তর কুষ্টিয়া।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯
 

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব