৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ ঠাই হচ্ছে চিড়িয়াখানায়

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ ঠাই হচ্ছে চিড়িয়াখানায়
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ ঠাই হচ্ছে চিড়িয়াখানায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 28 মে 2026 | আপডেট: 11:23, 19 আগস্ট 2026

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর হাটে জন্য আনা হয়েছিল অদ্ভুত দর্শণের একটি অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।মহিষটি দেখতে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে ভিড় করনে অসংখ্য মানুষ। অ্যালবিনো মহিষটি খামার থেকেই কোরবানির জন্য বিক্রি করে দেওয়াও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এটি আর কোরবানি দেওয়া হচ্ছে, বিরল দর্শণের ‘‘ডোনাল্ড ট্রাম্পের’ ঠাই হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়।

 

খামারের মালিক এটি প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনেছিলেন। রাবেয়া এগ্রো ফার্মের পরিচর্যায় বড় হয়ে ওঠা চার বছর বয়সী মহিষটির বর্তমান ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি)। খামার থেকেই ওই অ্যালবিনো মহিষটি কোরবানি উপলক্ষে এক ক্রেতার কাছে ৩ লক্ষ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। 

ব্যাপকভাবে আলোচানায় আসা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ওই মহিষ শেষ পর্যন্ত আর কোরবানি হচ্ছে না। প্রশাসনের হস্তক্ষেপে ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে পশুটিকে আবারও নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই কিছুদিন মহিষটিকে পরিচর্যায় রাখা হবে। পরে ‘ডোনাল্ড ট্রাম্পকে’ জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হবে।

 

বুধবার (২৭ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মহিষটিকে ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটি নিতে ক্রেতা খামারে গেলে ব্যতিক্রমধর্মী আয়োজন করে রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ।লাল গালিচা, রঙিন স্মোক ও রাজকীয় সাজে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে বিদায় জানান খামারিরা। বিদায়ের সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

খামার সূত্র জানায়, ওইদিন দুপুর থেকেই মহিষটিকে গোসল করিয়ে বিশেষভাবে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়। পরে রাজকীয় পোশাকে সজ্জিত করে খামার প্রাঙ্গণে হাঁটানো হয় মহিষটিকে। পুরো আয়োজন দেখতে আশপাশের লোকজনেরও ভিড় জমে যায়।

এদিকে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, মহিষটিকে প্রদর্শনীর জন্য চিড়িয়াখানায় নেওয়ার প্রস্তুতি রয়েছে। এজন্য একটি বিশেষ শেডও প্রস্তুত করা হয়েছে। চিড়িয়াখানায় আনা হলে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত রাখা হবে বলে জানান তিনি।

জানা গেছে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মজা করে এর নাম রাখেন ‘ট্রাম্প’। পরে সেটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার