৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু : সাহারা মরুভূমিতে ট্রাক বিকল,

তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু  : সাহারা মরুভূমিতে ট্রাক বিকল,
তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু : সাহারা মরুভূমিতে ট্রাক বিকল,
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 05 জুন 2026 | আপডেট: 04:21, 31 আগস্ট 2026

 আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারায় ট্রাক দুর্ঘটনায় আটকে পড়া তৃষ্ণার্ত ৪৯ নাইজার নাগরিকের মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে ট্রাক বিকল হয়ে পড়ার পর তীব্র তাপদাহ ও পানিশূন্যতায় তারা প্রাণ হারান বলে জানা গেছে।

 

সংবাদমাধ্যম ব্রাসেলস টাইমসের তথ্যানুযায়ী, আসামাক্কা এলাকার প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে এক নির্জন মরুভূমি অঞ্চলে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, যাত্রীরা মালিতে ঈদুল আজহা উদযাপন শেষে নিজ দেশে ফিরছিলেন। পথে দুর্গম এলাকায় তাদের বহনকারী ট্রাকটি হঠাৎ বিকল হয়ে পড়ে, এরপরই এই দুর্ঘটনা ঘটে।

 

প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্র অনুযায়ী, ট্রাকটি বিকল হওয়ার পর অল্প পরিমাণে থাকা পানি মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। প্রচণ্ড গরম, হিটস্ট্রোক ও তীব্র পানিশূন্যতার কারণে ধীরে ধীরে যাত্রীরা মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, এক থেকে তিন দিনের মধ্যে এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর দুইজন যাত্রী প্রায় ৫০ কিলোমিটার হেঁটে আসামাক্কা এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে ঘটনার বিস্তারিত জানান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু হলেও, ততক্ষণে ট্রাকের কাছে পৌঁছানোর আগেই সবাই মারা যান।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখে, মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কেউ ট্রাকের ভেতরে, কেউ নিচে, আবার কেউ কিছুটা দূরে পড়ে ছিলেন।

স্থানীয় প্রশাসন আরও জানায়, ভুক্তভোগীদের মোবাইল ফোন থাকলেও চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি, ফলে সাহায্য পৌঁছাতে দেরি হয়।

সাহারা মরুভূমি অঞ্চল দীর্ঘদিন ধরেই এমন ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ পথ হিসেবে পরিচিত। বিশেষ করে ইউরোপগামী অভিবাসীদের জন্য এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →