৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় বিভাগ চ্যাম্পিয়ন বগুড়া জেলা

রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় বিভাগ চ্যাম্পিয়ন বগুড়া জেলা
তারুণ্যের উৎসব ২০২৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 15 সেপ্টেম্বর 2025 | আপডেট: 11:37, 31 আগস্ট 2026

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বয়স ভিত্তিক রাজশাহী বিভাগীয় রোলার স্কেটিং প্রতিযোগীতায় সর্বোচ্চ মেডেল অর্জন করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। শুক্রবার ১২ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বগুড়ার টেনিস কাভার্ড ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পিড রোলার স্কেটিংয়ে রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে ৫টি জেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদে স্কেটার অংশগ্রহণ করে।
 

উক্ত স্কেটিং প্রতিযোগীতায় মেয়েদের ৪ থেকে ১৬ বছর বয়সী স্কেটারদের ৬টি বিভাগ ও ছেলেদের ৪ থেকে ১০ বছর বয়সী স্কেটারদের ৩টি বিভাগ সহ মোট ৯টি বিভাগে খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬টি বিভাগের ১৮টি শিরোপার মধ্যে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রঞ্জসহ সর্বমোট ৯টি মেডেল অর্জন করে শীর্ষস্থান অর্জন করে বগুড়া জেলা। এছাড়াও ৮টি মেডেল অর্জন করে ২য় স্থানে নওগাঁ জেলা এবং ৭টি মেডেল অর্জন করে ৩য় স্থানে রাজশাহী জেলা ও অন্যান্য জেলা মিলে মোট ৩টি সহ সর্বমোট ২৭টি মেডেল অর্জন করতে রাজশাহী বিভাগের ৪ টি জেলা বগুড়া, রাজশাহী নওগাঁ ও নাটোর জেলার মোট দেড়’শ ক্ষুদে স্কেটার শিরোপা জয়ের এই লড়াইয়ে অংশ নেয়।
 

বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় বগুড়া জেলার মেয়েদের মধ্যে বিভিন্ন বিভাগে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন মাহনুর ফালিহা লাইবা (স্বর্ণ), সাবরিনা আক্তার (ব্রঞ্জ)। আরাদ্ধা মৃত্তিকা চৌধুরী (স্বর্ণ), জারা চৌধুরী (ব্রঞ্জ), জাফনুন আলম মারিয়া (স্বর্ণ), মেঘাত্রি সরকার (রৌপ্য), অনিন্দিতা পাল (রৌপ্য), প্রকৃতি সরকার(স্বর্ণ),এ ছাড়া ছেলেদের তিনটি গ্রুপের মধ্যে একটিতে (স্বর্ণ) অর্জন করে নাইম হাসান।
 

এর আগে সকাল সাড়ে ৮টায় কাভার্ড গ্রাউন্ড থেকে এক শোভাযাত্রা বে’র হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করার পর পুনরায় কাভার্ড গ্রাউন্ডে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
 

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে ও আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্না’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হোসনা আফরোজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিক প্রকৌশলী ফিরোজা করিম নেলী। প্রতিযোগিতায় বিভাগীয় রোলার স্কেটিং টুর্ণামেন্ট’র বিচারক ছিলেন মোঃ আসিফ ইকবাল, আবুল কালাম আজাদ ও মোঃ রবিন।
 

এছাড়াও বাংলাদেশ মহিলা ক্রীয়া সংস্থার সদস্য, পূরবী মজুমদার ও মহিলা ত্রীড়া সংস্থার কোচ মুক্তার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বগুড়া রোলার স্কেটিং কাবের কোচ ও প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল ইসলাম রহিত কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। পুরস্কার প্রদানের আগে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর শিল্পিরা ।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।