৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 18 জুন 2026 | আপডেট: 04:18, 31 আগস্ট 2026

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সমর্থন না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধ ক্রমেই বাড়তে থাকায় এমন মন্তব্য করেছেন তিনি।

 

জি-৭ শীর্ষ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে উপস্থিত হয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না। আমি না থাকলেও ইসরায়েল টিকে থাকত না। কারণ আমি যা করেছি, তা করার সাহস অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট দেখাননি।’

তিনি আরও বলেন, ‘আমি হস্তক্ষেপ না করলে বহু আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত।’

 

এমন মন্তব্যের পাশাপাশি ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে ইসরায়েলের হামলার বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। তার মতে, এসব হামলা ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে।

লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনও ভালো রয়েছে। তবে লেবানন ইস্যুতে আরও দায়িত্বশীল আচরণ করার জন্য তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন।

ট্রাম্প বলেন, ‘বিবি (নেতানিয়াহু)-র সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। কিন্তু এখন লেবাননের বিষয়ে তাকে আরও দায়িত্বশীল হতে হবে।’

তিনি আরও বলেন, ‘লেবানন একসময় একটি মহান দেশ ছিল। সেখানে অধ্যাপক, চিকিৎসক ও আইনজীবীদের সমাবেশ ছিল। মধ্যপ্রাচ্যের অন্যতম মেধাবী মানুষদের আবাস ছিল দেশটি। এখন পরিস্থিতি অত্যন্ত খারাপ।’

ইসরায়েল একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আগে বৈরুতের ওপর হামলা চালানোর পর ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার পরই তার এসব মন্তব্য সামনে আসে।

ইসরায়েল জানিয়েছে, বৈরুতে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি অবস্থান। তবে ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, তার উপদেষ্টারা হামলার বিষয়টি জানালে তিনি বিস্মিত হন, বিশেষ করে যখন উভয় পক্ষ আগেই একে অপরের ওপর হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছিল।

তিনি বলেন, ‘এটা খুবই খারাপ ছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা চুক্তি স্বাক্ষরের কথা ছিল, তার মাত্র এক ঘণ্টা আগে এই হামলা হয়েছে।’

এ সময় নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণ নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘বিবির এই হামলা চালানোর কী প্রয়োজন ছিল? আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম। আমি তাকে সেটা জানিয়েছি। তার বিচার-বিবেচনায় সমস্যা রয়েছে এ কথাও তাকে বলেছি।’

চুক্তির শর্ত হিসেবে লেবানন থেকে ইসরায়েলের সরে যাওয়ার দাবি ইরানের

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির জন্য লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার জরুরি।

আরাঘচি বলেন, ‘এই যুদ্ধে দখল করা অঞ্চলগুলো থেকে ইসরায়েলি বাহিনী সরে না গেলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।’

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় থাকা চুক্তিতে ইসরায়েলের প্রত্যাহারের কোনো শর্ত নেই।

অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ‘যতদিন প্রয়োজন হবে, ততদিন লেবাননে অবস্থান করবে ইসরায়েল।’

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →