৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

কুষ্টিয়ায় বিএনএফ চেয়ারম্যানের সাথে পার্টনার এনজিওসমূহের মতবিনিময়: ৯ দফা দাবিতে স্মারকলিপি পেশ

কুষ্টিয়ায় বিএনএফ চেয়ারম্যানের সাথে পার্টনার এনজিওসমূহের মতবিনিময়: ৯ দফা দাবিতে স্মারকলিপি পেশ
কুষ্টিয়ায় বিএনএফ চেয়ারম্যানের সাথে পার্টনার এনজিওসমূহের মতবিনিময়: ৯ দফা দাবিতে স্মারকলিপি পেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 18 জুন 2026 | আপডেট: 08:29, 18 আগস্ট 2026


নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

 


বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর পার্টনার অর্গানাইজেশনসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়ায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে শহরের এক স্থানীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলার 'লিড এনজিও'—ফেয়ার (FAIR)-এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর মাননীয় চেয়ারম্যান ও সাবেক সচিব জনাব ইকবাল উদদীন আহমেদ চৌধুরী, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-   নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হামিদুর রহমান। এছাড়াও কুষ্টিয়া জেলার বিভিন্ন পার্টনার এনজিওর নির্বাহী প্রধান ও প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।


সভার শুরুতে প্রধান অতিথি জনাব ইকবাল উদদীন আহমেদ চৌধুরীর কুষ্টিয়া সফরকে স্মরণীয় করে রাখতে পার্টনার এনজিওসমূহের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এরপর উপস্থিত সবার পারস্পরিক পরিচিতির মাধ্যমে সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব এনামুল হক।


পরিচিতি পর্ব শেষে কুষ্টিয়ার সহযোগী সংস্থাসমূহের পক্ষ থেকে ৯ দফা দাবি সম্বলিত একটি লিখিত স্মারকলিপি উপস্থাপন করেন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা আক্তার। স্মারকলিপিতে অনুদানের তহবিল বৃদ্ধি, বিশেষ বরাদ্দ প্রদান, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি, প্রকল্প পরিচালনায় সময়গত ব্যবধান (গ্যাপ) দূরীকরণ, সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত কমিটিকে সরাসরি স্বীকৃতি প্রদান, পরিবীক্ষণ উপদেষ্টাদের পেশাদারিত্ব নিশ্চিতকরণ, কারিগরি ও বৈচিত্র্যময় প্রকল্পে অর্থায়ন এবং বিএনএফ-এর নবনির্মিত অফিস ভবন উদ্বোধনে মহাসমাবেশ আয়োজনের মতো অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি তুলে ধরা হয়।


স্মারকলিপি উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে বক্তব্য রাখেন পিপাশা-র নির্বাহী পরিচালক শ্যামল চৌধুরী, আলোর দিশা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফারুক আহম্মেদ খোকন, আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ, বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা জহুরা বেগম, বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক মো: তাহাজ্জেল হোসেন বাদশা, সবার সাথে গড়বো সংস্থার সভাপতি মেহেরুপা সুলতানা রনি এবং প্রগতি সংঘের প্রকল্প কর্মকর্তা নরেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। বক্তারা ৯ দফা দাবির সপক্ষে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে মাঠপর্যায়ে পরিবীক্ষণ উপদেষ্টাদের আচরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান এবং বাজেট বৃদ্ধির জন্য চেয়ারম্যান মহোদয়ের নিকট দাবী তুলে ধরনে। 


প্রধান অতিথির বক্তব্যে বিএনএফ চেয়ারম্যান জনাব ইকবাল উদদীন আহমেদ চৌধুরী পার্টনার এনজিওগুলোর কাজের প্রশংসা করেন এবং দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তিনি বলেন, "আপনাদের ৯ দফা দাবি বাস্তবায়নে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে। তবে ফান্ড বা বাজেট বৃদ্ধির লক্ষ্যে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি। এটি পাস হলে বরাদ্দ বৃদ্ধি পাবে বলে আশা করছি।" প্রকল্প বরাদ্দের 'গ্যাপ' বা সময়গত ব্যবধানের বিষয়ে তিনি বলেন, "জনবল সংকটের কারণে আগে কিছুটা গ্যাপ তৈরি হতো, তবে বর্তমানে নতুন জনবল নিয়োগ দেওয়ায় এই সমস্যা আর থাকবে না।" এছাড়াও, সমাজসেবা বা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কার্যনির্বাহী কমিটির অনুমোদন সংক্রান্ত আমলাতান্ত্রিক জটিলতার বিষয়টি তিনি বিএনএফ-এর বোর্ড মিটিংয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন। নতুন অফিস উদ্বোধনের বিষয়ে চেয়ারম্যান জানান, কর্তৃপক্ষ এখনও ভবনটি বুঝিয়ে দেয়নি; তবে ভবন বুঝিয়ে পাওয়ার পর সরকারের উচ্চপর্যায়ের অতিথি দ্বারা উদ্বোধনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। পাশাপাশি, সহযোগী সংস্থাসমূহের কিছু সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক সংস্থাই মাঠপর্যায়ে প্রয়োজনীয় 'পরিদর্শন বই' (Inspection Book) রাখেন না, এমনকি পরিদর্শনের সময় চাইলে এক-দুই মাস সময় চেয়ে নেন। তিনি পার্টনার এনজিওগুলোকে এই জাতীয় অভ্যন্তরীণ ত্রুটি সংশোধন করে আরও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক জনাব শামসুল আলম স্বপন। 


সভাপতির বক্তব্যে দেওয়ান আখতারুজ্জামান কুষ্টিয়া সফরের জন্য প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কুষ্টিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। পরিশেষে, উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং রাতের খাবার গ্রহণের আমন্ত্রণ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু