৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন্ডিং:

ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঠেকাতে শিকাগো মেয়রের কঠোর নির্দেশনা

ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঠেকাতে শিকাগো মেয়রের কঠোর নির্দেশনা
ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঠেকাতে শিকাগো মেয়রের কঠোর নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 31 আগস্ট 2025 | আপডেট: 11:41, 31 আগস্ট 2026

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। এ নিয়ে এক নির্দেশনায় তিনি সই করেছেন।

শিকাগোর ডেমোক্র্যাট মেয়র জনসন বলেছেন, ‘আমাদের শহরে অসাংবিধানিক ও বেআইনি সামরিক দখলদারির কোনো প্রয়োজন নেই, আমরা তা চাইও না।’ শহরের বিভিন্ন দপ্তরকে সম্ভাব্য অভিবাসনবিরোধী অভিযানের প্রতিক্রিয়া কীভাবে দেখাতে হবে, সেই নির্দেশনা দিয়েছেন তিনি।

ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছেন। হুমকি দিয়েছেন, শিকাগোতেও সেনা মোতায়েন করা হবে। অপরাধমূলক কর্মকাণ্ড, গৃহহীন ও অনিবন্ধিত অভিবাসীদের দমনে ট্রাম্প এ উদ্যোগ নিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোকে ‘অরাজক শহর’ বলে আখ্যায়িত করেছেন। জানা গেছে, তাঁর প্রশাসন শিকাগোতে বিপুলসংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা পাঠানোর পরিকল্পনা করছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জনসনের নির্দেশনাকে ‘প্রচারের কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন।

সহিংস অপরাধ ও অভিবাসন ইস্যুতে হোয়াইট হাউস এবং ইলিনয় অঙ্গরাজ্যের স্থানীয় নেতাদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা এটি।

শিকাগো মেয়রের নির্দেশনায় ফেডারেল বাহিনী মোতায়েন ঠেকানোর পাশাপাশি কিছু বিদ্যমান নগরনীতিও মনে করিয়ে দেওয়া হয়েছে। এসবের মধ্যে আছে পুলিশ সদস্যদের বডিক্যাম ও পরিচয়পত্র বহন বাধ্যতামূলক, মাস্ক পরা নিষিদ্ধ করা।

অন্যদিকে অভিবাসীরা যেন ফেডারেল অভিযানের সময় নিজেদের অধিকার বুঝতে পারেন, সে জন্য শহর কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচার বাড়াবে বলে জানিয়েছেন মেয়র জনসন। তবে তিনি স্পষ্ট করেছেন, স্থানীয় পুলিশ ফেডারেল বাহিনীর সঙ্গে যৌথ টহল দেবে না।

শিকাগোর স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শহরের প্রতি পাঁচ বাসিন্দার একজন অভিবাসী। তাঁদের অর্ধেকের বেশি লাতিন আমেরিকার দেশ থেকে আসা। তবে এর মধ্যে কতজন বৈধ কাগজপত্র ছাড়া আছেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প শিকাগোকে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর হয়েও ‘একটি হত্যার ক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, শহরের অপরাধ পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।