ট্রেন্ডিং:
হত্যা মামলার আসামি আশা মহুরী ফের গ্রেফতার
হত্যা মামলার আসামি আশা মহুরী ফের গ্রেফতার
জনতার পত্রিকা :
চাঞ্চল্যকর ‘স্বর্ণকার বাবু’ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ও ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী নেতা সোহেল রানা আশা ম,হুরী সোমবার বিকেলে গ্রেফতার হয়েছে। বর্তমান আইনি ব্যস্থা নিয়ে জনমনে কৌতুহল তৈরি হয়েছে, ২১ নং ওয়ার্ডের এক বিএনপি নেতা আশাকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার ব্যাপারে জোর তদবির চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানাপাড়া এলাকায় আন্দোলনকারী আব্দুল্লাহ আল জুবায়ের (স্বর্ণকার বাবু) হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি এই কাউন্সিলর। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪শে আগস্ট রাতেই র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোল্লাতেঘড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল।