৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন্ডিং:

কঙ্গনার সিনেমা কুইন’ ছবির বিরুদ্ধে ২০০ কোটি টাকার মামলা

কঙ্গনার সিনেমা কুইন’ ছবির বিরুদ্ধে ২০০ কোটি টাকার মামলা
কঙ্গনার সিনেমা কুইন’ ছবির বিরুদ্ধে ২০০ কোটি টাকার মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 09 জুলাই 2026 | আপডেট: 09:41, 25 আগস্ট 2026

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জনপ্রিয় ছবি ‘কুইন’এর সিক্যুয়েল মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শুটিং শেষ হওয়ার পরই ছবিটির নির্মাণ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মূল প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কুইন’ ছবির মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে সিক্যুয়েল নির্মাতা জিয়োস্টারের বিরুদ্ধে ২০০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে ফ্যান্টম স্টুডিওস। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সম্মতি ছাড়াই ‘কুইন ২’ নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

ফ্যান্টম স্টুডিওসের দাবি, আইনি পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি নিয়ে জিয়োস্টার ও ছবির পরিচালক বিকাশ বহেলের সঙ্গে একাধিক দফায় যোগাযোগ করা হয়েছিল। এমনকি আনুষ্ঠানিক আইনি নোটিসও পাঠানো হয়। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয় তারা।

চলতি বছরের শুরুতে ‘কুইন ২’এর শুটিং শুরু হয়। সম্প্রতি চিত্রধারণ শেষ হয়েছে এবং এখন ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ফ্যান্টমের ভাষ্য, শুরু থেকেই সিক্যুয়েলের অগ্রগতির বিষয়ে তারা অবগত ছিল। তাই বিষয়টি স্পষ্ট হওয়ার পরই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানটির ইতিহাসও এই বিরোধে গুরুত্বপূর্ণ। ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুনভাবে যাত্রা শুরু করে সংস্থাটি। তাদের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনও তাদের দখলে রয়েছে। সে কারণে সিক্যুয়েল নির্মাণের আগে তাদের অনুমোদন নেওয়া আইনগতভাবে প্রয়োজন ছিল।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়িয়েছে। এখন এই আইনি বিরোধের নিষ্পত্তির ওপরই নির্ভর করছে ‘কুইন ২’এর ভবিষ্যৎ।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার