৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন্ডিং:

জুলাই হত্যা মামলার পলাতক আসামির বালু ঘাটের ক্ষমতা বিএনপি নেতার হাতে

জুলাই হত্যা মামলার পলাতক আসামির বালু ঘাটের ক্ষমতা বিএনপি নেতার হাতে
জুলাই হত্যা মামলার পলাতক আসামির বালু ঘাটের ক্ষমতা বিএনপি নেতার হাতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 11 জুলাই 2026 | আপডেট: 09:42, 25 আগস্ট 2026
জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়ার বহুল আলোচিত জুলাই হত্যা মামলার এক পলাতক আসামি ও আওয়ামী লীগ নেতা মো. মহিদুল ইসলামের বালু ঘাট-সংক্রান্ত ব্যবসার ক্ষমতা কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ. কে. বিশ্বাস বাবুর কাছে হস্তান্তরের নোটারিকৃত দলিল প্রকাশ্যে আসায় জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত দলিল অনুযায়ী, ২০২৪ সালের ৮ অক্টোবর কুষ্টিয়া নোটারি পাবলিক কার্যালয়ে সম্পাদিত একটি ক্ষমতা হস্তান্তরনামার মাধ্যমে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বালু উত্তোলন ও বিক্রয়সংক্রান্ত কার্যক্রম পরিচালনার ক্ষমতা এ. কে. বিশ্বাস বাবুর কাছে অর্পণ করা হয়।
বর্তমানে দলিলদাতা মো. মহিদুল ইসলাম বহুল আলোচিত জুলাই হত্যা মামলার একজন পলাতক আসামি হিসেবে মামলাভুক্ত। এমন একজন আসামির ব্যবসায়িক কার্যক্রমের দায়িত্ব বিরোধী রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার হাতে যাওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে।
বিএনপির একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বিষয়টি নিয়ে দলের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক প্রবীণ নেতা বলেন, রাজনৈতিকভাবে মুখোমুখি অবস্থানে থাকা দুই দলের নেতার মধ্যে এমন ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি জনমনে প্রশ্ন তৈরি করেছে। যদি দলিলটি সঠিক হয়, তাহলে বিষয়টি দলীয়ভাবেও খতিয়ে দেখা উচিত।
এদিকে, একজন হত্যা মামলার পলাতক আসামির নামে পরিচালিত ব্যবসার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও আইনি প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে এ ধরনের লেনদেনের বৈধতা নির্ভর করে দলিল সম্পাদনের সময় প্রচলিত আইন ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না সেটির ওপর।
এ বিষয়ে বক্তব্য জানতে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ. কে. বিশ্বাস বাবুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, "ব্যক্তির দায় দল নেবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে বিতর্কিত কোনো কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন, তার দায় তার নিজের। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে পরে বলতে পারব।
1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে