৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন্ডিং:

মাজারের জায়গা দখল, দানের টাকায় খাদেমের বিলাসবহুল বাড়ি!

মাজারের জায়গা দখল, দানের টাকায় খাদেমের বিলাসবহুল বাড়ি!
মাজারের জায়গা দখল, দানের টাকায় খাদেমের বিলাসবহুল বাড়ি!
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 14 জুলাই 2026 | আপডেট: 09:41, 25 আগস্ট 2026

সিলেট প্রতিনিধি : 

সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের জায়গা দখল করে দানের অর্থে বিলাসবহুল বাসাবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মাজারের খাদেম সামুন মাহমুদ খানের বিরুদ্ধে। এই প্রতিবেদনের জন্য অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগের জন্য পাওয়া নাম্বারে ফোন দিলেও ওপর পাশ থেকে কোনো সাড়া মেলেনি। 

অভিযোগকারীদের দাবি, মাজারের নির্ধারিত জমির একটি অংশ দখল করে সেখানে বিলাসবহুল বাসভবন নির্মাণ করা হয়েছে, এবং এই নির্মাণকাজে মাজারের দানবাক্সের অর্থ ব্যবহার করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে মাজারের পবিত্রতা রক্ষা, জমি সংরক্ষণ ও দানের অর্থের স্বচ্ছ ব্যবহার নিয়ে স্থানীয় জনগণ ও দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে।

সিলেট নগরীর পায়রা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা, যিনি অভিযুক্তের প্রতিবেশী বলে জানিয়েছেন, দাবি করেন যে সামুন মাহমুদ মাজারের অর্থ আত্মসাতের মাধ্যমে ব্যাপক সম্পদ গড়ে তুলেছেন এবং তার সন্তানদের বিদেশে পাঠিয়েছেন।

তিনি আরও দাবি করেন, সিলেট শহরে অভিযুক্তের একাধিক অভিজাত বাড়ি, হোটেল ও দোকান রয়েছে। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাজারের জমি ও দানের অর্থ জনগণের আমানত, যা ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ নেই। সম্প্রতি শাহজালাল মাজারকে কেন্দ্র করে একাধিক বিতর্ক সামনে এসেছে, যার মধ্যে এটি সর্বশেষ সংযোজন।

এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির কাছে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দানের অর্থের সঠিক হিসাব প্রকাশেরও দাবি তুলেছেন তারা।

মাজার কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রাত ৮টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে