৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন পেলেন ভাসানী সম্মাননা পদক

বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন পেলেন ভাসানী সম্মাননা পদক
উখিয়া নিউজের সৌজন্যে :প্রকাশিত: ২৫/১১/২০১৬ ৭:২৫ পিএম
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 23 জুলাই 2026 | আপডেট: 10:29, 19 আগস্ট 2026

জনতার পত্রিকা : 

 

 

সাংবাদিক ও সমাজসেবক হিসেবে “মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক-২০১৬” পেলেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন । গত ২৪ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকাস্থ সেগুন বাগিচায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামসুল আলম স্বপনকে এই বিরল সম্মননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন “ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস” নামে আর্ন্তজাতিক পর্যায়ের একটি মানবাধিকার সংগঠন । 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভাষাসৈনিক রেজাউল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,উপ-পুলিশ কমিশনার (অব:) ড.নাসির উদ্দিন খান, ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আতা উল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিকদার মকবুল হক “মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে দেশে গুনীজনের কদর নেই সে দেশে গুনীজন জন্মায় না এ প্রবাদ সত্য।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপন । তিনি জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতি বছর মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস বিভিন্নজনকে সম্মননা প্রদান করে থাকে। এ বছর সফল এনজিও ব্যক্তিত্ব, সংগঠক,সাংবাদিক ও সমাজসেবক হিসেবে কুষ্টিয়ার সেবা সংস্থার নির্বাহী পরিচালক, বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক-২০১৬ পাচ্ছেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় মানুষের কল্যাণে নিয়োজিত ব্যক্তিদের বাছাই করে আজকের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হচ্ছে।


যে কারণে শামসুল আলম স্বপন কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক-২০১৬ প্রদান করা হয় :


শামসুল আলম স্বপন অকুতোভয় কলম সৈনিকের এক জীবন্ত প্রতিকৃৎ । অন্যায়ের কাছে মাথা নত করেননি কোন দিন । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখার কারণে বিভিন্ন সরকারের আমলে প্রায় দেড় ডজন মামলার আসামী হতে হয়েছিল তাঁকে। জেল জুলুম তাঁকে আটকাতে পারেনি। সাধারণ মানুষের কল্যাণ করায় তাঁর ব্রত। 

 

তিনি ১৯৮০ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন “শাহাপুর প্রাথমিক বিদ্যালয় ও জাগরণী ক্লাব”, ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন “সেবা (পল্লী উন্নয়ন সংস্থা)” নামে এনজিও, ২০০১ সালে প্রতিষ্ঠা করেন “সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (সাকফা)“ নামে সাংবাদিকদের জন্য এনজিও, ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন “সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার”, ২০০৯ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন “শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ”, ২০১০ সালে প্রতিষ্ঠা করেন “বিজয় নিউজ ২৪ ডটকম” নামে অনলাইন পত্রিকা, ২০১২ সালে প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজ পোর্টাল মালিকদের জাতীয় সংগঠন “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)”, ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন “জাতীয় অনলাইন প্রেসক্লাব”।


সাংবাদিকসহ অসহায় নিপিড়িত মানুষের কাছে তিনি বন্ধুর মত। চরমপন্থী,সন্ত্রাসী,জঙ্গি, রাজনৈতিক দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের কাছে তিনি আতংক । সাহসী এই কলম সৈনিকের সাংবাদিকতায় হাতে খড়ি ১৯৭৯ সালে কুষ্টিয়ার জনপ্রিয় সাপ্তাহিক ইস্পাত-এ । এর পর তিনি স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক আজকের আলো, ,দৈনিক জয়যাত্রা, দৈনিক মাটির ডাক.দৈনিক সময়ের কাগজ, দৈনিক বাংলাদেশ বার্তা, দৈনিক দেশতথ্য, দৈনিক লোক সমাজ, দৈনিক গ্রামের কাগজ, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক সংবাদ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মুক্তকন্ঠ, বর্তমান দৈনিক আমাদের সময় ও দি বাংলাদেশ টু ডে তে  দায়িত্ব পালন কর্রেছন ।


তাঁর জন্ম ১৯৬২ সালের ১লা জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। পিতা- মুহাম্মদ আলী,মাতা-ছারা খাতুন । তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন। সাংবাদিকতার উপর তিনি উচ্চপর্যায়ে একাধিক প্রশিক্ষণ গ্রহন করেন এবং সাংবাদিকতায় তিনি বেশকিছু পুরষ্কার লাভ করেন।


সুত্র : উখিয়া নিউজ , কক্সবাজার ।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত