৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

তারেক রহমান আন্দোলনে গতি আনতে উদ্যোগী

তারেক রহমান আন্দোলনে গতি আনতে উদ্যোগী
তারেক রহমান আন্দোলনে গতি আনতে উদ্যোগী
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 27 জুলাই 2026 | আপডেট: 12:35, 31 আগস্ট 2026

ঢাকা অফিস : 

 

আজ ২৭ জুলাই। ২০২৪ সালের এই দিনে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার কর্তৃক গুলি ও হামলায় হত্যা ছাড়াও গুম-গ্রেপ্তার-নির্যাতনে চাপে পড়ে যান আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে সরকার পতনের একদফা আন্দোলনে গতি আনতে যুক্তরাজ্য থেকে নানা মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগাযোগ বাড়িয়ে দেন; দেন নানা নির্দেশনা। যারা হতাশ হয়ে পড়ছিলেন, তাদের মধ্যে আশার সঞ্চার করেন তিনি।

 

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় পুলিশ। আগের দিন বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদারকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে শিক্ষার্থীদের যেন কোনোভাবে হয়রানি করা না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানানো হয়। এ ছাড়াও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েক দিনের সংঘাতে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় ঢাকায় অবস্থিত ১৪টি মিশন সরকারকে চিঠি দেয়।

তারেক রহমানের আশ্বাস ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত অবস্থানের কারণে বিএনপি নেতাকর্মীসহ আন্দোলনকারীরা আবার ঘুরে দাঁড়ানোর শপথ নেন। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ‘বিরোধীদের দমনে সরকার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনি রচনা করা হচ্ছে।’ এ ছাড়া এদিন কোটা সংস্কার আন্দোলনে হতাহতের দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ ছয় দফা দাবি জানান বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

 

তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানায় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ। সিপিবির নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং বামপন্থী ৭টি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটও একই দাবি জানায়।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

এসব দাবি মানা না হলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। শিক্ষার্থীদের তিন দফা ছিলÑ ২৮ জুলাইয়ের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ আটক সব শিক্ষার্থীর মুক্তি; মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীসহ গণহত্যায় জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও ঘোষণা দেয়, তারা ২৮ জুলাই থেকে সারাদেশে অনলাইন ও অফলাইন ব্যবহার করে প্রচারণা কার্যক্রম চালাবে। একই সঙ্গে বিভিন্ন দূতাবাসে দলিল পেশ করার পাশাপাশি সারাদেশে দেয়াল লিখন কার্যক্রম চালানো হবে।

কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় ২৬৬ জন নিহত হয়েছে বলে জানানো হয় আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন থেকে। পাশাপাশি ছাত্রদের নামে করা মামলাগুলো মিথ্যা বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া ২৯ জুলাই থেকে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগরকেন্দ্রিক ‘হেলথ ফোর্স’ গঠন করে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং হতাহত ছাত্র-নাগরিক এবং তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা এবং ‘লিগ্যাল ফোর্স’ গঠন করে সারাদেশে শিক্ষার্থীদের নামে মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের সেই সাহায্যের ব্যবস্থা করারও ঘোষণা দেওয়া হয়।

এদিকে ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ নিতে ২৭ জুলাই বিকালে ডিবি কার্যালয়ে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ সদস্যের প্রতিনিধি দল। তারা সেখানে ১৫-২০ মিনিট অপেক্ষা করলেও ডিবিপ্রধান শিক্ষকদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।

এদিন সংকট উত্তরণে জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য অচিরেই মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব। কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়।’ এ ছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানান।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ২৬ জুলাই গভীর রাতে হাতিরঝিলের বাসা থেকে আটক করা হয় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে। ২৭ জুলাই রাত পর্যন্ত কোটা আন্দোলনের সময় সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারাদেশে ৭৩৬টির বেশি মামলা হয়। শুধু রাজধানীতেই মামলা হয় ২০৭টি। ঢাকাতে গ্রেপ্তার হন ২ হাজার ৫৩৬ জন। এর বাইরে র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেপ্তার হন ৭১ জন। সব মিলিয়ে ১১ দিনে সারাদেশে গ্রেপ্তারের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যায়। ঢাকাসহ সারাদেশে যে সব মামলা হয়, এসবের বেশিরভাগ মামলাতেই বাদী হয় পুলিশ।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েক দিনের সংঘাতে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় ঢাকায় অবস্থিত ১৪টি মিশন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে লেখা এক যৌথ চিঠিতে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে জানায় যে, তারা এ কাণ্ডে মর্মাহত। পররাষ্ট্রমন্ত্রীর কাছে যৌথ চিঠিটি পাঠায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।

দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ককে লেখা এক চিঠিতে এ উদ্বেগ জানান তারা। সেই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এতে স্বাক্ষর করেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে জনজীবন। এমন পরিস্থিতিতে ২৬ জুলাই থেকে কারফিউ শিথিলের সময়সীমা বাড়িয়ে দেয় সরকার। ২৭ জুলাই বিকাল ৫টার পর পুনরায় কারফিউ শুরু হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অবস্থান নেয় সেনা সদস্যরা। এ দিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদের রাজধানীর প্রধান সড়কগুলোয় টহল দিতে দেখা যায়।

এদিন রাতে নিজ বাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় রবি, সোম ও মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে। এসব এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →
এই বিভাগের সর্বাধিক পঠিত
আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ♦ আমি চাই শান্তি , হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত