৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

ট্রাম্পের গাজা পরিকল্পনা : কিছু অংশে সম্মত হামাস,আরো আলোচনার আহ্বান

ট্রাম্পের গাজা পরিকল্পনা : কিছু অংশে সম্মত হামাস,আরো আলোচনার আহ্বান
ট্রাম্পের গাজা পরিকল্পনা : কিছু অংশে সম্মত হামাস,আরো আলোচনার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 04 অক্টোবর 2025 | আপডেট: 05:02, 31 আগস্ট 2026

৭১ ভিশন ডেস্ক:- গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্তে সম্মত হতে রাজি হয়েছে হামাস।এর মধ্যে বন্দি মুক্তির বিষয়টিও রয়েছে।তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়গুলো এড়িয়ে গিয়ে সংগঠনটি বলেছে, এ নিয়ে আরো আলোচনা চালানো হবে।

 

রয়টার্সের দেখা একটি বিবৃতির অনুলিপির মাধ্যমে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকল্পনার জবাব দিয়েছে হামাস।


এই প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প।পরিকল্পনার শর্তাবলি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরো আলোচনায় অংশ নিতে রাজি হবে কি না, তা স্পষ্ট নয়।

 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাওয়ার পরেও হামাস জানায়নি যে তারা গাজাকে নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তি বিলুপ্ত করতে রাজি কি না। এর আগেও হামাস এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।


এ ছাড়া গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও হামাস রাজি হয়নি, তারা তাৎক্ষণিক এবং একেবারেই সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে।
 

এদিকে হামাসের এমন জবাবে হোয়াইট হাউস এবং ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য শোনা যায়নি।

 

এর আগে শুক্রবারের মধ্যেই হামাসকে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে বা গুরুতর পরিণতি ভোগ করতে বলেছিলেন ট্রাম্প। আর সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল ইসরায়েল।

 

কালের কণ্ঠ

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →