৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ


ট্রেন্ডিং:

এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ,কয়েক শ জনকে উদ্ধার

এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ,কয়েক শ জনকে উদ্ধার
এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ,কয়েক শ জনকে উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: 12:00, 06 অক্টোবর 2025 | আপডেট: 04:58, 31 আগস্ট 2026

৭১ ভিশন ডেস্ক:- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড় কবলিত হয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ার পর তাদের কয়েক শ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। পর্বতটির পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে হাজারখানেক মানুষ আটকা পড়েছিলেন।

 

গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার সারাদিন অব্যাহত ছিল।এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটির পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
 

স্থানীয় পর্যটক,কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ সেখানে আটকা পড়েন।শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মীকে রাস্তা থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত করা হয়, যাতে আটকা পড়াদের কাছে পৌঁছানো যায়।চীনা গণমাধ্যম কয়েকজন পর্যটককে উদ্ধার করার কথা জানিয়েছে।


চীনের সেন্ট্রাল টিভি জানায়, রবিবার পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। তারা কুডং শহরে পৌঁছেছেন।
আরো বাদবাকি ২০০ জনের বেশি পর্বতারোহীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা উদ্ধারকর্মীদের সহায়তায় ধাপে ধাপে কুডং শহরে পৌঁছবেন বলে জানানো হয়েছে সিসিটিভির খবরে।


শনিবার রাত থেকে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ রেখেছে।তিব্বতের দক্ষিণের দেশ নেপালে ভারি বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে।সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


কালের কণ্ঠ

 

 

1

মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ♦ মুন্সীগঞ্জ সদরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ♦ “পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়"-এই স্লোগানে টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

3

বাংলাবাজারে বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব.

4

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার ♦ ইতালির ভেনিসে বসবাসরত ভৈরবের সর্বস্তরের জনগনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার

5

বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ♦ বরিশাল সিটি নির্বাচন চলাকালে চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

6

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু ♦ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনু

7

হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ♦ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

8

ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে। ♦ ফুল দিয়ে বরন করে নিলো মুন্সিগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে।

9

বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব। ♦ বাংলাবাজারে সূধী সমাবেশে মেয়র হাজী ফয়সাল বিপ্লব।

10

এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ এপেক্স ক্লাব শ্রীনগরের পক্ষ থেকে মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

D

Desh Amar TV

@deshamartv

Subscribe
Watch latest videos on YouTube Visit Channel →